এক্সপ্লোর

Adah Sharma New House: কেন সুশান্তের বাড়িকেই নিজের নতুন আস্তানা হিসেবে বেছে নিয়েছেন আদাহ্‌? জানালেন অভিনেত্রী নিজেই

Sushant Singh Rajput: বান্দ্রার Mont Blanc আবাসনের বাসিন্দা ছিলেন সুশান্ত সিং রাজপুত। এই বিলাসবহুল আবাসনে বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার। সুশান্তের আকস্মিক মৃত্যু নিয়ে আজও রয়েছে অনেক রহস্য, ধোঁয়াশা।

Adah Sharma New House: বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল আদাহ্‌ শর্মা (Adah Sharma) নাকি থাকতে শুরু করেছেন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মুম্বইয়ের বাড়িতে। এই জল্পনার মাঝে অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে বিগত চারমাস ধরে ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদাহ্‌ জানিয়েছেন চার মাস আগে বান্দ্রার Mont Blanc আবাসনের বাসিন্দা হলেও সেভাবে নতুন বাড়িতে থাকা হয়নি তাঁর। ব্যস্ত ছিলেন ছবির প্রচারের কাজে। তারপর গিয়েছিলেন ঘুরতে। অবশেষে এবার নিজের নতুন বাড়িতে থিতু হয়েছেন অভিনেত্রী। 

কেন হঠাৎ সুশান্তের বাড়িই পছন্দ হল আদাহ্‌- র 

২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতার আকস্মিক মৃত্যু নিয়ে আজও রয়েছে অনেক রহস্য, ধোঁয়াশা। Mont Blanc আবাসনে সুশান্তের বাড়ি নিয়েও শোনা গিয়েছিল নানা কথা। তবে সেই বাড়ির বাসিন্দা যে আদাহ্‌ শর্মা হতে চলেছেন তা বেশ অনেকদিন ধরেই চর্চায় ছিল। অবশেষে অভিনেত্রী নিজেই প্রকাশ্যে এনেছেন সেই কথা। আদাহ্‌ জানিয়েছেন এতদিন বান্দ্রার পালি হিলের বাড়িতে বহু বছর ধরে থাকছিলেন তিনি। এই প্রথমবার নিজের বাড়ি বদলেছেন তিনি। আদাহ্‌- র কথায় 'আমি খুবই অনুভূতিপ্রবণ। এই বাড়িটা আমাকে ইতিবাচক অনুভূতি দিয়েছে। কেরল এবং মুম্বইয়ের আমাদের বাড়ির আশপাশে প্রচুর গাছ ছিল। আমরা পাখি, কাঠবেড়ালিদের খাওয়াতাম। তাই আমি এমন একটা বাড়ি চাইছিলাম যার চারপাশটা খুব সুন্দর হবে, অনেক জায়গা থাকবে যাতে পাখিদের খাওয়াতে পারি।' 

গতবছর প্রথম সুশান্তের বাড়ির বাইরে দেখা গিয়েছিল আদাহ্‌ শর্মাকে। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল, মৃত্যুর আগে সুশান্ত সিং রাজপুত যে বাড়িতে থাকতেন সেই বাড়িই কিনে নিয়েছেন অভিনেত্রী। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। প্রথমে অবশ্য এই প্রসঙ্গে কিছু জানাননি আদাহ্‌। সম্প্রতি সুদীপ্ত সেনের ছবি বাস্তার-দ্য নকশাল স্টোরি- তে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর অভিনয় প্রশংসাও পেয়েছে দর্শক মহলে। এর আগে দ্য কেরালা স্টোরি ছবিতেও আদাহ্‌- র অভিনয় নজর কেড়েছিল সকলের। বলিউডে অনেকদিন ধরেই কাজ করছেন তিনি। বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে কমান্ডো সিরিজের ছবিগুলিতেও দেখা গিয়েছে আদাহ্‌ শর্মাকে। ২০০৮ সালে অভিনয়ের জগতে পা রাখেন তিনি। ১৯২০- এই 'হরর মুভি'- তে মূল নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলিউডের পাশাপাশি তেলুগু ছবিতেও অভিনয় করেছেন আদাহ, শর্মা। 

আরও পড়ুন- 'আজও শিউরে উঠি...', শারীরিক হেনস্থা নিয়ে মুখ খুললেন 'হীরামান্ডি'র অভিনেত্রী 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget