এক্সপ্লোর

Heeramandi Actress: 'আজও শিউরে উঠি...', শারীরিক হেনস্থা নিয়ে মুখ খুললেন 'হীরামান্ডি'র অভিনেত্রী

Sanjeeda Saikh: এক সাক্ষাৎকারে সনজিদা শেখ তাঁর জীবনের বহু ঘটনা তুলে আনেন। আমির আলির সঙ্গে প্রেম-পরিণয়, বিবাহ বিচ্ছেদ নিয়ে অনেক কথা উঠে আসে আর তাঁর সঙ্গে সঙ্গে উঠে আসে এক অন্ধকার অভিজ্ঞতার কথা।

Sanjeeda Saikh: পর্দায় সাহসী অভিনয়ের জন্য সুপরিচিত তিনি। সম্প্রতি সঞ্জয় লীলা বনশলীর ওয়েব সিরিজ 'হীরামান্ডি'তে ওয়াহিদার চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। আর এবার সেই অভিনেত্রীই শারীরিক হেনস্থা নিয়ে মুখ খুললেন। প্রকাশ্যে জানালেন তাঁর জীবনের (Heeramandi Actress) এক ন্যক্কারজনক অভিজ্ঞতার কথা। পুরুষদের কাছ থেকেই যে কেবল মহিলারা শারীরিক হেনস্থার শিকার হন, তা একেবারেই নয়। এই প্রচলিত ধারণার বিপরীতে দাঁড়িয়ে নিজের জীবনের এক অন্ধকার দিক তুলে ধরলেন অভিনেত্রী সনজিদা শেখ (Sanjeeda Saikh)। তিনি জানান, নাইটক্লাবে এক মহিলা তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। কী ঘটেছিল সেদিন ?

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সনজিদা শেখ তাঁর জীবনের বহু ঘটনা তুলে আনেন। আমির আলির সঙ্গে প্রেম-পরিণয়, বিবাহ বিচ্ছেদ নিয়ে অনেক কথা উঠে আসে আর তাঁর সঙ্গে সঙ্গে উঠে আসে এক অন্ধকার অভিজ্ঞতার কথা। সনজিদা (Sanjeeda Saikh) সাক্ষাৎকারে জানান, 'আমার একটা ঘটনা খুব অস্পষ্টভাবে মনে আছে কিন্তু সেটা এক মহিলা আমার সঙ্গে করেছিলেন। আমি একটি নাইটক্লাবে ছিলাম। নাইটক্লাবে ছিলেন ওই মহিলাও। আমার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎ করেই আমার স্তন স্পর্শ করে, তারপর চলে যান। এই ঘটনায় আমি অবাক হয়ে যাই। এমনটাও ঘটতে পারে? আসলে বিষয়টা আমার কাছে অকল্পনীয় ছিল। আমরা শুনেছিস যে পুরুষরা বহু ক্ষেত্রে মহিলাদের (Heeramandi Actress) সঙ্গে খারাপ আচরণ করেন, বা বলা ভালো শারীরিক ভাবে হেনস্থার অভিযোগ পুরুষদের বিরুদ্ধেই দেখা যায়। কিন্তু মেয়েরাও যে এরকম করে তা আমার কাছে অবিশ্বাস্য ছিল।'

সনজিদা এ প্রসঙ্গে স্পষ্টই বলেন যে কেউ যদি ভুল কিছু করেন, তাহলে সেটা ভুলই। সেই ভুলের ক্ষেত্রে নারী-পুরুষ বিভাজন হয় না। কোনও মহিলা যদি আপনার সঙ্গে অন্যায় করে থাকেন, তাহলে তাকেও তাঁর ভুলটা ধরিয়ে দেওয়া উচিত বলেই মনে করেন তিনি। এমনকী কোনও মহিলা যদি নির্যাতিত হয়ে থাকেন তাহলে সে সম্পর্কে স্পষ্ট কথা বলা উচিত বলেই মনে করেন তিনি। নির্যাতিত হওয়ার ভান করে থাকা তাঁর কাছে খুবই হাস্যকর।

'হীরামান্ডি' সিরিজে তাঁর অভিনয় নিয়েই এখন দর্শকমহলে চর্চা হচ্ছে। সম্প্রতি ২০২০ সালে আমির আলির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সনজিদা শেখ। এমনকী বিবাহ বিচ্ছেদের পরে হর্ষবর্ধন রানের সঙ্গেও সম্পর্ক নিয়ে নাম জড়িয়েছিল সনজিদার।

আরও পড়ুন: Varun Natasha Baby Born: বাবা হলেন বরুণ, লক্ষ্মী এল 'ধাওয়ান' পরিবারে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: শরীরে ২টি শিশুর আকারের টিউমার, গুরুতর অস্ত্রোপচার করতে হল বাঙালি অভিনেত্রীকে!
শরীরে ২টি শিশুর আকারের টিউমার, গুরুতর অস্ত্রোপচার করতে হল বাঙালি অভিনেত্রীকে!
Kanchan-Sreemoyee: দ্বিতীয়বার মা হচ্ছেন, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
দ্বিতীয়বার মা হচ্ছেন, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা

ভিডিও

Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget