এক্সপ্লোর

'Adipurush' New Poster: জানকী রূপে কৃতী শ্যানন, প্রকাশ্যে 'আদিপুরুষ'-এর নতুন মোশন পোস্টার

Kriti Sanon: জানকী চরিত্রে কৃতি শ্যানন রাঘবের সহধর্মিণী হিসাবে বিশুদ্ধতা, দেবত্ব এবং সাহসের প্রতিনিধিত্ব করছেন। নেপথ্যে 'রাম সিয়া রাম'-এর সুর একেবারে যথার্থ।

নয়াদিল্লি: প্রকাশ্যে এল সীতা (Sita) রূপে বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের (Kriti Sanon) প্রথম লুক। আজ সীতা নবমীর (Sita Navami) পবিত্র দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে 'আদিপুরুষ'-এর (Adipurush) নতুন মোশন পোস্টার মুক্তি পেল। যে মোশন পোস্টার প্রকাশ পেয়েছে তার নেপথ্যে শোনা যাচ্ছে গায়ে কাঁটা ধরানো 'রাম সিয়া রাম'-এর মন্ত্রোচ্চারণ। বহু প্রতীক্ষিত এই ছবিতে জানকী অর্থাৎ সীতার চরিত্রে দেখা যাবে কৃতীকে। প্রথম লুকে নিঃসন্দেহে নজর কাড়লেন তিনি। 

জানকী রূপে কৃতী শ্যাননের লুক প্রকাশ্যে

এদিন সোশ্যাল মিডিয়ায় কৃতী শ্যাননের লুক পোস্টার শেয়ার করা হয়। দুটি পোস্টারের একটিতে তিনি দাঁড়িয়ে রয়েছেন। অপরটি মুখের ক্লোজআপ, চোখে জল স্পষ্ট। কৃতী শ্যাননও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি। অপর মোশন পোস্টারে প্রথমে দেখা গেল রাম রূপে প্রভাসকে, তারপর এলেন সীতা রূপে কৃতী। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kriti (@kritisanon)

ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন এই মোশন পোস্টার শেয়ার করে লেখেন, 'প্রভাস - কৃতী শ্যানন - আদিপুরুষ: নতুন পোস্টার প্রকাশ্যে... সীতা নবমীর পবিত্র দিনে, টিম আদিপুরুষ কৃতী শ্যাননের নতুন মোশ পোস্টার প্রকাশ করল... রয়েছেন প্রভাস... পরিচালনায় ওম রাউত।'

 

জানকী চরিত্রে কৃতি শ্যানন রাঘবের সহধর্মিণী হিসাবে বিশুদ্ধতা, দেবত্ব এবং সাহসের প্রতিনিধিত্ব করছেন। নেপথ্যে 'রাম সিয়া রাম'-এর সুর একেবারে যথার্থ। এদিন পোস্টার শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'অমর রাম, জয় সিয়া রাম।' অভিনেত্রীর পরনে ঘিয়ে রঙের শাড়ি ও গেরুয়া ওড়না। ছবির জন্য 'রাম সিয়া রাম' গেয়েছেন ও কম্পোজ করেছেন সাচেত-পরম্পরা। টি সিরিজ, ভূষণ কুমার ও কৃষণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নায়ারের 'রেট্রোফিলস' প্রযোজিত, ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' বিশ্বজুড়ে মুক্তি পাবে চলতি বছরের ১৬ জুন। 

আরও পড়ুন: Side Effects Of Oranges : গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

আরও পড়ুন: Sonam Kapoor: একমাত্র ভারতীয় হিসেবে রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনম কপূর

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল, অক্ষয় তৃতীয়র শুভ লগ্নে প্রকাশ্যে এসেছে 'আদিপুরুষ' ছবির নতুন লিরিক্যাল টিজার। রাম রূপে প্রভাসের প্রথম লুকও প্রকাশ্যে আসে এদিন। কিন্তু এই ছবির প্রথম টিজার মুক্তির পর থেকেই উঠেছিল বিতর্কের ঝড়। পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget