এক্সপ্লোর

Adnan Sami: কেন পাকিস্তানে ফিরে যাচ্ছেন না? পহেলগাঁও হামলার পর উঠেছিল প্রশ্ন, কলকাতায় সেই আদনানই বললেন...

Adnan Sami On Pahalgam : জন্মসূত্রে ছিলেন পাক - নাগরিক। তবে ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান।

কলকাতা : ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান সামি। জানিয়েছিলেন, তাঁর পাকিস্তান সরকারকে নিয়েই সমস্যা রয়েছে।  কেন বেশি ভালবাসেন ভারতকে,  তা-ও জানিয়েছিলেন খোলাখুলি। এবার ২২শে এপ্রিল পহেলগাঁও হামলার পরও নেটিজেনদের একাংশের প্রশ্নের মুখে পড়েছিলেন আদনান। প্রশ্ন উঠেছিল, তিনি কেন পাকিস্তানে ফিরে যাচ্ছেন না , তা নিয়েও। এসবের মধ্যেই কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পহেলগাঁও হামলার নিন্দা করলেন তিনি। বললেন, যাঁরা এই হামলা করেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।

তিনি জন্মসূত্রে ছিলেন পাক - নাগরিক। তবে ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান। এবার মঞ্চ থেকে পহেলগাঁও হামলার কড়া নিন্দে করে আদনান বললেন, এই ক্ষত আমাদের সবার !  

গানের অনুষ্ঠানের মাঝেই আদনান বলেন, 'আজ আমরা এখানে সমবেত হয়েছি । কিছুদিন আগেই আমাদের দেশে  খুবই ভয়াবহ একটি ঘটনা ঘটে গিয়েছে। আর অনেক মানুষ, অনেক পরিবার সেই ভয়াবহ ঘটনার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তাঁদের কোনও দোষ ছিল না। আজ তাঁদের স্মৃতিতে আমরা একটু প্রার্থনা করি যাতে তাঁদের আত্মা শান্তি পায়। আর সবচেয়ে জরুরি কথা হল, তাঁদের সঙ্গে যা হয়েছে, আমাদের সকলের সঙ্গে যা হয়েছে, তার ফল তারা পাবে। তাদের এমন জবাব দেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না করে। এমন সময়ে আমরা শুধুমাত্র উপরওয়ালার দিকে তাকাতে পারি। আমরা সবাই উপরওয়ালার কাছে প্রার্থনা করতে পারি, যেন আমাদের সব ভাই-বোনকে তিনি রক্ষা করেন এবং সকলকে ন্যায়বিচার দান করেন ।' এই সময় অনুষ্ঠানে উপস্থিত লোকজনের একাংশ 'জয় শ্রীরাম' ধ্বনি দেয়। 

কিছুদিন আগেই আদনান সামির ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন ওঠে । তাঁকে  পাকিস্তানে ফিরে যেতে বলে নেটিজেনদের একাংশ। তবে তাঁদেও উপযুক্ত জবাব দেন গায়ক। এক সময় পাক সরকারের উপর তাঁর রাগের কথা জানিয়েছিলেন আদনান। যদিও কারণটা বিস্তারে জানাননি। শুধু আভাস দিয়েছিলেন 'একদিন সব ফাঁস করে দেব'। পাকিস্তানের অনেকেই কটাক্ষ করে বলেন, আদনান নাকি টাকা-পয়সার লোভেই পাকিস্তানি নাগরিকত্ব ছেড়ে ভারতে এসে থাকেন। তবে গায়ক বারবার স্পষ্ট করে দেন, টাকা পয়সার লোভ নয়, তাঁর ভারতে থাকবার একমাত্র কারণ ভারতের প্রতি ভালোবাসা। তিনি নাকি পাকিস্তানে অনেক সম্পত্তিও ছেড়ে এসেছেন। এখন ভারতই তাঁর ঘর-বাড়ি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget