এক্সপ্লোর

Hansal Mehta: ওয়েব সিরিজ 'গান্ধী'-র সংগ্রাম, পরিচালনায় হংসল মেটা

Web Series by Hansal Mehta: এই ওয়েব সিরিজটির একাধিক সিজন থাকবে বলে শোনা গিয়েছে। এই ওয়েব সিরিজে প্রতীক গাঁধীকে-কে প্রধান ভূমিকায় দেখা যাবে। 

মুম্বই: এবার ওয়েব সিরিজ পরিচালনায় হংসল মেটা (Hangshal Mehta)। অ্যাপ্লাজ এন্টারটেইনমেন্টের ওয়েব সিরিজ 'গান্ধী' (Gandhi) পরিচালনা করবেন তিনি। বিখ্যাত ইতিহাসবিদ এবং লেখক রাম চন্দ্র গুহের লেখার উপর ভিত্তি করে, এই ওয়েব সিরিজটি তৈরি হবে বলে শোনা যাচ্ছে। রাম চন্দ্র গুহর দুটি বই 'গাঁধী বিফোর ইন্ডিয়া' (Gandhi Before India) এবং 'গাঁধী- দ্য ইয়ার্স দ্য়াট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড' (Gandhi - The Years that Changed the World) এই দুটি বইয়ের ওপর ভিত্তি করে সিরিজটি তৈরি হবে বলে শোনা গিয়েছে। 

এই ওয়েব সিরিজটির একাধিক সিজন থাকবে বলে শোনা গিয়েছে। এই ওয়েব সিরিজে প্রতীক গাঁধীকে (Pratik Gandhi)-কে প্রধান ভূমিকায় দেখা যাবে।  ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময়কালকে তুলে ধরবে এই সিরিজ। এটি আন্তর্জাতিক মানের একটি শো হতে চলেছে বলে প্রযোজনা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। ভারতে ও বিদেশে অনেক লোকেশনে এই সিরিজের শ্যুটিং হবে।

আরও পড়ুন: Sritama Bhattacharjee: 'যে সম্পর্কের ইঙ্গিত করে ট্রোলিং হচ্ছে, তা ভিত্তিহীন, মিথ্যে'

এই সিরিজ নিয়ে পরিচালক হংসল মেটা বলছেন, 'যখন যে কোনও চলচ্চিত্র নির্মাতা মহাত্মা গাঁধীর মতো ঐতিহাসিক এবং আইকনিক ব্যক্তিত্বের কথা বলতে যাবেন, তখন তাঁকে মনে রাখতে হবে, ইতিমধ্যেই তিনি একটি বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছেন। আমিও এর ব্যতিক্রম নই। এই ওয়েব সিরিজটি নিয়ে আমরা সবাই অনেক স্বপ্ন দেখেছি। এবার তাকে বাস্তবে রূপান্তরিত করার সময়। আমরা এই কাজটি শুরু করার আগেই যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা উচ্ছসিত ও রোমাঞ্চিত যে আমরা এমন একটা সিরিজ তৈরি করতে চলেছি, যা দর্শক মনে রাখবেন চিরকাল। এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমি আর সমীর একটা নতুন সফর শুরু করতে চলেছি।'

সমীর নায়ার বলেছিলেন, গাঁধীকে নিয়ে তৈরি এই চিত্রনাট্যের কেবল গাঁধীকেন্দ্রিক নয়। সেই সময়ে ভারতের ইতিহাসে যে সমস্ত চরিত্ররা স্বাধীনতাকে ত্বরাণ্বিত করেছিলেন, তাঁদের সবার গল্পই থাকবে এখানে। আশা করছি এই সিরিজ শুধু বিনোদন নয়, দর্শকদেরও সমৃদ্ধ করবে এই ছবি।'

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget