এক্সপ্লোর

Aindrila Sharma: 'সারাজীবন দু'জন দু'জনের হাত ধরে বেঁচে থাকব', সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি ঐন্দ্রিলার দিদির

Aindrila Sharma Demise: একটি পুরনো ছবি। স্মৃতির সরণি বেয়ে পোস্ট করলেন সদ্য প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য। ছবিতে 'ছোট্ট বুনু'র হাত ধরে দাঁড়িয়ে দিদি।

কলকাতা: ছোট বোন অসুস্থ, সে কথা সকলের জানা। তবুও তো সে ক্যান্সার (Cancer) জয় করে ফিরে এসেছে। তাঁর লড়াইকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে বাঙালি দর্শক। তাই তো ১ নভেম্বর যখন হৃদরোগে আক্রান্ত হয়ে যখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, তখনও সকলেই আশা করেছিলেন যে আবারও 'ফিনিক্স' হয়ে ফিরে আসবেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। কিন্তু শেষ রক্ষা হল না।  প্রয়াত হলেন অভিনেত্রী। রেখে গেলেন স্মৃতি। সেই স্মৃতি আঁকড়েই দিদি ঐশ্বর্যের পোস্ট (Aishwarya Sharma)। 

'এইভাবেই সারাজীবন দুজন দুজনের হাত ধরে বেঁচে থাকব'

একটি পুরনো ছবি। স্মৃতির সরণি বেয়ে পোস্ট করলেন সদ্য প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য। ছবিতে 'ছোট্ট বুনু'র হাত ধরে দাঁড়িয়ে দিদি। হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। দিদির পরনে গোলাপী ফ্রক, বোনের পরনে টকটকে লাল একটা ফ্রক। দিদির হাত ধরে যেন মুখে আশ্রয়ের হাসি। 

ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য শর্মা। ঐন্দ্রিলার দিদি। ছোট বোন আর নেই। চাইলেও তাঁর হাতটা এভাবে আঁকড়ে ধরতে পারবেন না তিনি। এখন স্মৃতি আঁকড়ে জীবন কাটানো ছাড়া উপায় নেই কোনও। ক্যাপশনে লিখলেন, 'আমার ছোট্ট বুনু …এইভাবেই সারাজীবন দুজন দুজনের হাত ধরে বেঁচে ছিলাম আছি এবং থাকবো …' (অপরিবর্তিত)।

বোন সশরীরে না থাকলেও রয়েছেন সকলের মাঝে। তাঁর লড়াই বেঁচে থাকবে চিরকাল। দিদির হাত ধরেই ছোট বোন বেঁচে থাকবে সারা জীবন। ঐশ্বর্যর এই পোস্ট চোখে জল এনেছে নেটিজেনদেরও। ঐন্দ্রিলার দিদি যেন এক লহমায় সকলের 'দিদি'। এক অনুরাগীর কমেন্ট 'শক্ত থাকো দিদি'। অপর একজন লিখেছেন, 'ঐন্দ্রিলা দি থাকবে সবার মাঝখানে'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Sharma (@_more_than_a_doctor_)

মাত্র ২৪ বছর বয়সেই থামল জীবনের সফর

দীর্ঘ অসুস্থতার কাছে হার মানলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ২০ নভেম্বর, একটানা ২০ দিন হাসপাতালে ভর্তি থাকার পর লড়াই থামে তাঁর। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন চিকিৎসকেরা। 'মিরাকল'-এর আশায় ছিলেন অনুরাগী থেকে পরিবার, সকলেই। কিন্তু তা হয়নি। অভিনেত্রীর প্রয়াণের পর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সব্যসাচী চৌধুরী। 

আরও পড়ুন: Aindrila Sabyasachi News: ফেসবুকের পর এবার ইনস্টাগ্রাম থেকেও 'বিদায়' সব্যসাচীর

সেরা শিরোনাম

Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
Prosenjit Chatterjee: ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ
ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget