এক্সপ্লোর

Ajay Devgn Injury: 'সিঙ্ঘম এগেন' ছবির শ্যুটিংয়ে গুরুতর আহত অজয় দেবগণ, কেমন আছেন এখন অভিনেতা?

Singham Again: রোহিত শেট্টি ও তাঁর টিম আপাতত ব্যস্ত 'সিঙ্ঘম এগেন' ছবির শ্যুটিংয়ে। অ্যাকশনে ভরপুর এই ছবি। এমনই এক অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে চোখে গুরুতর চোট পেলেন অভিনেতা অজয় দেবগণ। 

মুম্বই: মুক্তির অপেক্ষায় অজয় দেবগণের (Ajay Devgn) নতুন ছবি 'সিঙ্ঘম এগেন' (Singham Again)। ছবিতে তাঁর প্রথম লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। তবে এরইমধ্যে খানিক খারাপ খবর। শ্যুটিং করতে গিয়ে চোখে আঘাত পেয়েছেন অভিনেতা (Ajay Devgn Injured)। 

শ্যুটিং করতে গিয়ে আহত অজয়

রোহিত শেট্টি ও তাঁর টিম আপাতত ব্যস্ত 'সিঙ্ঘম এগেন' ছবির শ্যুটিংয়ে। অ্যাকশনে ভরপুর এই ছবি। এমনই এক অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে চোখে গুরুতর চোট পেলেন অভিনেতা অজয় দেবগণ। 

এক জাতীয় বিনোদন সংস্থার খবর অনুযায়ী, অজয় দেবগণ একটি কমব্যাট দৃশ্যের শ্যুটিং সারছিলেন যখন ভুলবশত তাঁর মুখে এসে আঘাত লাগে। চোখে গুরুতর চোট পান তারকা অভিনেতা। 

সূত্রের খবর, আহত হওয়ার পর কয়েক ঘণ্টার বিরতি নেন অজয় দেবগণ। সেখানেই চিকিৎসক তাঁর সুশ্রুষা করেন। তবে সেই সময়েই অজয় দুষ্কৃতী দমনের আরও একাধিক দৃশ্যের শ্যুটিংও করেন। কোনওভাবেই নিজের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দেন না অজয়। আহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই ফের শুরু করেন শ্যুটিং। সূত্রের খবর, 'সিঙ্ঘম এগেন' টিম বাকি থাকা শ্যুটিং এবার ফিল্ম সিটিতে সারবে।

'Animal' Box Office Collection: বক্স অফিসে ঝড়! বিস্তর সমালোচনা সত্ত্বেও প্রথম ৩ দিনে রেকর্ড আয় রণবীরের 'অ্যানিম্যাল' ছবির

রোহিত শেট্টি 'সিঙ্ঘম এগেন' ছবিতে একসঙ্গে এনেছেন এক দুর্দান্ত টিমকে। মুখ্য চরিত্রে অর্থাৎ সিঙ্ঘম হিসেবে নিজের চরিত্রে ফিরছেন অজয় দেবগণ। এছাড়া ছবিতে দেখা যাবে করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। এছাড়া ডিসিপি অঞ্জলি শেট্টির চরিত্রে দেখা যাবে শিল্পা শেট্টি, দীপিকাকে দেখা যাবে ডিসিপি শক্তি শেট্টির চরিত্রে এবং এসিপি সত্য পাণ্ডের চরিত্রে দেখা যাবে টাইগার শ্রফকে (Tiger Shroff)। এছাড়াও ছবিতে সোনু সুদ, প্রকাশ রাজ, ফরদিন খান, জ্যাকি শ্রফ, রণবীর সিংহ ও সিদ্ধার্থ যাদবকেও দেখা যাবে। 

সম্প্রতি হায়দরাবাদে এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। এবং ধীরে ধীরে তারা পরবর্তী বছরের স্বাধীনতা দিবসের আবহে বিশালাকারে মুক্তির জন্য তৈরি হচ্ছে। প্রসঙ্গত, ওই সময়েই মুক্তি পাবে অল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত 'পুষ্পা ২'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget