এক্সপ্লোর

'Animal' Box Office Collection: বক্স অফিসে ঝড়! বিস্তর সমালোচনা সত্ত্বেও প্রথম ৩ দিনে রেকর্ড আয় রণবীরের 'অ্যানিম্যাল' ছবির

Ranbir Kapoor Movie: প্রথম ৩ দিনের আয়ের নিরিখে নির্মাতারা নিশ্চিত খুব সহজে থামানো যাবে না সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিকে। বিশ্বজুড়ে এই ছবির আয় ছাড়িয়ে গিয়েছে ৩৫০ কোটি টাকার গণ্ডি।

নয়াদিল্লি: গত শুক্রবার, ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে হাজির হয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor), রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) অভিনীত, সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত 'অ্যানিম্যাল' ('Animal' Box Office Collection)। যতই বিরূপ প্রতিক্রিয়া পাক এই ছবি, বক্স অফিসে অপ্রতিরোধ্য আয়ের পরিমাণ। শুধু দেশেই নয়, উত্তর আমেরিকাতেও (North America) রেকর্ড গড়ার পথে এই ছবি। 

প্রথম ৩ দিনে কত আয় করল 'অ্যানিম্যাল'?

প্রথম ৩ দিনের আয়ের নিরিখে নির্মাতারা নিশ্চিত খুব সহজে থামানো যাবে না সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিকে। বিশ্বজুড়ে এই ছবির আয় ছাড়িয়ে গিয়েছে ৩৫০ কোটি টাকার গণ্ডি। এমনটাই জানিয়েছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা। প্রথম ৩ দিনেই এই ছবি বিশ্বজুড়ে ৩৬০ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানান তিনি। এই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন অনিল কপূর, ববি দেওল, রশ্মিকা মান্দানা। 

সোমবার অপর একটি পোস্টে ট্রেড অ্যানালিস্ট জানিয়েছেন যে 'অ্যানিম্যাল' ছবি উত্তর আমেরিকাতেও বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে। সেখানে রণবীর কপূরের সিনেমা প্রথম সপ্তাহান্তেই ৬ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে যা ভারতীয় মুদ্রায় ৪১.৩ কোটি টাকা প্রায়। রমেশ বালা তাঁর 'এক্স' হ্যান্ডলে লেখেন, 'অপ্রতিরোধ্য... সমস্ত বন্দুক থেকে গুলিবর্ষণ হচ্ছে। অ্যানিম্যাল আনুষ্ঠানিকভাবে উত্তর আমেরিকার বক্স অফিসে ৬ মিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়ে গেছে। এখনও সেই অঙ্ক ঊর্ধ্বমুখী এবং এটি একাধিক মাইলফলক পার করবে।'

অন্যদিকে, Sacnilk.com প্রকাশিত তথ্য অনুযায়ী, 'অ্যানিম্যাল' ছবিটি শুক্রবার ৬৩.৮ কোটি টাকা আয় করে। এর মধ্যে হিন্দিতে ৫৪.৭৫ কোটি, তেলুগুতে ৮.৫৫ কোটি, তামিলে ৪০ লক্ষ ও কন্নড়ে ৯ লক্ষ টাকা আয় করেছে। শনিবার সেই আয় বেড়ে দাঁড়ায় ৬৬.২৭ কোটি টাকায়। যার মধ্যে হিন্দি থেকে আয় হয়েছে ৫৮.৩৭ কোটি টাকা, তেলুগুতে ৭.৩ কোটি টাকা, তামিল ৫০ লক্ষ ও কন্নড়ে ৯ লক্ষ টাকা। 

আশা করা হয়েছিল তৃতীয় দিনে অর্থাৎ প্রথম রবিবারে ৭০ কোটি টাকা আয় করবে এই ছবি। প্রত্যাশার প্রায় কাছাকাছিই আয় করেছে ছবিটি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, রবিবার এই ছবি ৬৩.৪৬ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ প্রথম দিনে মোট আয়ের পরিমাণ ১৭৬.৫৮ কোটি টাকা। প্রথম ৩ দিনের আয়ের নিরিখে ইতিমধ্যেই শাহরুখের 'পাঠান'কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'অ্যানিম্যাল'। প্রথম স্থানে এখনও বিরাজ করছে কিং খানের 'জওয়ান'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

সেন্সর বোর্ডের থেকে 'A' ছাড়পত্র পেয়েও এই ছবির ব্যবসা তাজ্জব করেছে অ্যানালিস্টদেরও। তাঁদের মতে যদি অন্য ছবির সঙ্গে না মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে একা আসত 'অ্যানিম্যাল' তাহলে লাভের অঙ্ক আরও বাড়ত। 

আরও পড়ুন: Animal Cast Fees : অর্ধেক পারিশ্রমিকে 'অ্যানিম্যাল' রণবীর ! সিনেমায় কোন তারকা নিয়েছেন কত পারিশ্রমিক ?

ABP Live-এর রিভিউ অনুযায়ী কেমন হয়েছে 'অ্যানিম্যাল'?

'অ্যানিমল' ছবিটি অবশ্যই রক্তাক্ত, হিংস্র এবং ত্রুটিপূর্ণ, তা সত্ত্বেও প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের উচ্চস্বরে উল্লাস ইঙ্গিত দেয় যে এই ছবি বিনোদনমূলক। যদিও এই সিনেমা দেখার যোগ্য কিনা তা নির্ণয় করা কঠিন, তবে যাঁদের হৃদয় দুর্বল বা যাঁরা সন্দীপ রেড্ডি ভাঙ্গার এর আগের কাজগুলিকে অপছন্দ করেছিলেন তাঁদের দেখার জন্য নয় একেবারেই। এটি যেভাবে শুরু হয়েছিল সেই ধারা বজায় রেখে একটি প্রতিশ্রুতি সমেত সিনেমাটি শেষ হয়। আরও রক্তাক্ত সিক্যুয়েলের প্রতিশ্রুতি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget