এক্সপ্লোর

Singham 3-Pushpa 2: 'পুষ্পা ২' এর সঙ্গে সংঘাত এড়াতে পিছিয়ে দেওয়া হচ্ছে 'সিঙ্ঘম এগেন'-র মুক্তি?

Pushpa 2: ২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ'

কলকাতা: আগামী বছর ১৫ অগাস্ট, মুক্তি পাওয়ার কথা ছিল 'সিঙ্ঘম এগেন' (Singham Again) ও 'পুষ্পা ২' (Pushpa 2)এর। তবে শোনাযাচ্ছে 'পুষ্পা ২' এর সঙ্গে সংঘাত এড়াতে ছবি মুক্তি স্থগিত করল টিম 'সিঙ্ঘম এগেন'। সূত্রের খবর অনুযায়ী, দুটি ছবিরই যাতে ব্য়বসার ক্ষতি না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে অজয় দেবগণ (Ajay Devgan) ও রোহিত শেট্টি (Rohit Shetty)।

 ২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার (National Award) পান অল্লু অর্জুন। সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও পৌঁছয় এই ছবির ঝুলিতে। প্রথম ছবির শেষ ভাগেই ঘোষণা করা হয় দ্বিতীয় ভাগের কথা। তবে সেই ছবির কাজ পিছিয়ে যায় বারবার।

সুকুমার পরিচালিত এই ছবিতে অভিনেতা ফাহাদ ফাসিলকে তাঁর পূর্ববর্তী চরিত্রেই ফিরতে দেখা যাবে। এস পি ভওয়ার সিংহ শেখাওযাতের চরিত্রে অভিনয় করবেন তিনি, এছাড়া রশ্মিকা মান্দান্নাও (Rashmika Mandanna) ফিরবেন তাঁর মল্লেটি শ্রীভল্লীর চরিত্রে। 

আরও পড়ুন...

দ্বিতীয় ছবির জন্য় প্রস্তুতি শুরু আমির পুত্র জুনেদের, বিপরীতে সাই পল্লবী?

পুষ্পার গল্প মূলত ১৯৯০-এর প্রেক্ষাপটে তৈরি। লাল চন্দনকাঠের চোরা ব্যবসার মাফিয়ার গল্প মূলত এই ছবি। পুষ্পার চরিত্রে দেখা গেছে অল্লু অর্জুনকে। এই ছবিতে মুখ্য খল চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। 

অন্য়দিকে, ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী রোহিত শেট্টি ও অজয় দেবগণের 'সিঙ্ঘম এগেন' (Singham Again)  পর্দায়  দেখতে আবারও মুখিয়ে থাকবেন দর্শক। 

'সিঙ্ঘম এগেন' ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গত বছরের ডিসেম্বর মাসে এই ঘোষণা করা হয়। তাঁকেও ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে। 

উল্লেখ্য়, অজয় দেবগণকে শেষ দেখা গিয়েছিল 'অ্যাকশন ড্রামা' ঘরানার ছবি 'ভোলা'য়। বক্স অফিসে বিশেষ ভাল লাভ করতে পারেনি যদিও সেই ছবি। প্রায় দুই সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলার পর বিশ্বজুড়ে মোট আয়ে ১০০ কোটির গণ্ডি পার করতে পেরেছে এই ছবি। তাঁর আগামী ছবি 'ময়দান', চলতি বছরের ২৩ জুন মুক্তি পাওয়ার কথা। এর পর অজয়ের ঝুলিতে রয়েছে নীরজ পাণ্ডে পরিচালিত 'অরো মে দম থা', তব্বুর সঙ্গে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
Chiranjeet Chakraborty: 'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?
'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget