এক্সপ্লোর

Kiccha Sudeep Hindi Remark: 'হিন্দি আর আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়', কিচ্চা সুদীপের মন্তব্যে কটাক্ষ অজয় দেবগণের

Kiccha Sudeep Hindi Remark: হিন্দি হরফে অজয় দেবগণ লেখেন, 'আপনার কথা মতো হিন্দি যদি আমাদের রাষ্ট্রীয় ভাষা নাইই হয় তো আপনি আপনাদের মাতৃভাষার সিনেমাগুলিকে হিন্দিতে ডাব করে কেন রিলিজ করান?'

নয়াদিল্লি: ফের বিতর্ক শুরু জাতীয় ভাষা নিয়ে। এবার তর্কে জড়ালেন অজয় দেবগণ (Ajay Devgn) ও কিচ্চা সুদীপ (Kiccha Sudeep)। তাও ট্যুইটারে। নেটপাড়ায় ভাইরাল তাঁদের কথোপকথন। ঠিক কী ঘটে?

কিচ্চা সুদীপ - অজয় দেবগণ 'লড়াই'

সম্প্রতি কিচ্চা সুদীপ মন্তব্য করেন যে, হিন্দি (Hindi) আর আমাদের রাষ্ট্রীয় ভাষা (National Language) নেই। সেখানেই বিতর্কের শুরু। 

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কিচ্চা সুদীপ বলেন, 'হিন্দি এখন আর আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়।' এই মন্তব্যের পরই ট্যুইটার ভাগ হয়ে যায় দুই দলে। একদল কিচ্চার সমর্থনে, অপর দল তাঁকে সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে। এবার তাঁর মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন বলিউডের 'সিঙ্ঘম' অজয় দেবগণ। 

ট্যুইটারে কিচ্চা সুদীপের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অজয়। হিন্দি হরফে লিখে পোস্ট করেন অজয়। তাঁর ট্যুইটের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'কিচ্চা সুদীপ আমার ভাই, আপনার কথা মতো হিন্দি যদি আমাদের রাষ্ট্রীয় ভাষা নাইই হয় তো আপনি আপনাদের মাতৃভাষার সিনেমাগুলিকে হিন্দিতে ডাব করে কেন রিলিজ করান? হিন্দি আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রীয় ভাষা ছিল, আছে আর সবসময়ে থাকবে। জন গণ মন।'

 

কিচ্চা সুদীপের উত্তর

তবে এখানেই সব থামেনি। অজয় দেবগণের ট্যুইটের উত্তরও দিয়েছেন দক্ষিণী তারকা। খুবই সমীহের সঙ্গে উত্তর  দেওয়ায় অভিভূত ট্যুইটার ব্যবহারকারীরাও।

অজয় দেবগণের ট্যুইটের উত্তরে কিচ্চা সুদীপ লেখেন, 'নমস্কার, অজয় দেবগণ স্য়র, আমি কেন ওই মন্তব্য করেছি তার প্রেক্ষাপটটি আমার ধারণা আপনার কাছে যা পৌঁছেছে তার থেকে সম্পূর্ণ আলাদা। যখন আপনার সঙ্গে সামনাসামনি দেখা হবে তখন না হয় কারণটা বিস্তারিত জানাব। কাউকে আহত বা উশকানি দিতে বা বিতর্ক শুরু করতে মন্তব্যটা ছিল না। এমন কেন করব?'

এরপর দ্বিতীয় ট্যুইটে তিনি আরও লেখেন, 'আমাদের দেশের প্রত্যেকটা ভাষা আমি ভালবাসি ও তাদের শ্রদ্ধা করি স্যর। আমি চাই এই বিষয়টা এখানেই থেমে যাক... কারণ আমি ওই কথাটা একটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে বলেছিলাম। অনেক ভালবাসা ও শুভেচ্ছা আপনার জন্য। শীঘ্রই আপনার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।'

 

আরও একটি ট্যুইটে তিনি আরও লেখেন, 'এবং স্যর, আপনার হিন্দিতে পাঠানো ওই বার্তাটা আমি বুঝেছি। তার কারণ আমরা সকলে হিন্দি ভাষার সম্মান করি, ভালবেসেছি ও পড়েছি। অপরাধ নেবেন না স্যর, কিন্তু ভাবছিলাম যে আমার উত্তরটা যদি আমি কন্নড় (Kannad) ভাষায় টাইপ করতাম তাহলে পরিস্থিতিটা কেমন হত!! আমরাও কি ভারতেরই অংশ নই, স্যর।'

 

'ভুল বোঝাবুঝি'র ইতি

এই নিয়ে বিতর্ক বাড়তে শুরু করায়, তিনি বিষয়টি থামাতে চান। কিচ্চা সুদীপের একাধিক উত্তরের পর অজয় লেখেন, 'হাই কিচ্চা সুদীপ, তুমি আমার বন্ধু। এই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ। আমি সবসময়েই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে এক হিসেবে বিবেচনা করেছি। আমরা সকল ভাষার সম্মান করি এবং আশা করি সকলেই আমাদের ভাষারও সম্মান করবেন। হয়তো, অনুবাদে কিছু খামতি ছিল।'

 

এর উত্তরে সুদীপ লেখেন, 'অনুবাদ এবং ব্যাখ্যা তো স্যার দৃষ্টিকোণ। সেই কারণে গোটা বিষয় না জেনে তাতে মন্তব্য করার প্রভাব পড়ে। আমি আপনাকে দোষ দিই না। হয়তো আপনার থেকে কোনও সৃজনশীল কারণে ট্যুইট পেলে সেটা আমার জন্য আনন্দের হত। ভালবাসা ও সম্মান।'

 

তাঁদের এই 'ট্যুইটার যুদ্ধ' আপাতত মিটলেও, বেশ চর্চা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget