এক্সপ্লোর

Drishyam 2 Trailer: এই দিন প্রকাশ্যে আসবে রহস্যে মোড়া 'দৃশ্যম টু'-এর ট্রেলার

Drishyam 2: এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দৃশ্যম টু' ছবির ট্রেলার মুক্তির দিন প্রকাশ্যে এনেছেন।

মুম্বই: চলতি বছর ১৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অজয় দেবগন (Ajay Devgn), তব্বু (Tabbu) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'দৃশ্যম টু' (Drishyam 2)। মুক্তির দিন যত এগিয়ে আসছে, তত যেন এই ছবিকে ঘিরে রহস্য আরও ঘনাচ্ছে। ইতিমধ্যেই এই ছবির একাধিক পোস্টার এবং একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে এই ছবিতে তারকাদের ফার্স্ট লুক সামনে এসেছে। এবং একটি ভিডিওতে দেখা গিয়েছে অজয় দেবগন কীভাবে তাঁর অপরাধ স্বীকার করে নিচ্ছেন। আর এবার সামনে আসতে চলেছে 'দৃশ্যম টু' ছবির ট্রেলার। কবে মুক্তি পাবে রহস্যে মোড়া এই ছবির ট্রেলার?

'দৃশ্যম টু' ছবির ট্রেলার মুক্তির ঘোষণা-

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দৃশ্যম টু' ছবির ট্রেলার মুক্তির দিন প্রকাশ্যে এনেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে যে, আগামীকাল অর্থাৎ ১৭ অক্টোবর গোয়াতে একটি ইভেন্টের মাধ্যমে প্রকাশ্যে আসবে 'দৃশ্যম টু' ছবির ট্রেলার। অজয় দেবগন, তব্বু, অক্ষয় খন্না (Akshaye Khanna) অভিনীত এই ছবি পরিচালনা করছেন অভিষেক পাঠক। ট্রেলার মুক্তির দিন ঘোষণার সঙ্গেই ছবির নতুন একটি পোস্টারও সামনে এসেছে। 

আরও পড়ুন - Death: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

প্রসঙ্গত, কিছুদিন আগেই সামনে আসে 'দৃশ্য়ম টু' ছবিতে অক্ষয় খন্নার ফার্স্ট লুক। ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, একটি দাবার বোর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। নীল রঙের ব্লেজারে অক্ষয় খন্নার লুক এই ছবির রহস্য আরও আরও বাড়িয়েছে। তব্বু থেকে ছবির পরিচালক অক্ষয় খন্নার ফার্স্ট লুক পোস্ট করে লিখেছেন যে, 'শত্রুকে হারানোর সুযোগ শত্রু নিজেই আপনাকে দেয়।' চলতি বছর ১৮ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। প্রথম ছবি থেকেই এর জনপ্রিয়তা নজরকাড়া। আর সিক্যুয়েলে ক্রমশ আরও রহস্য বাড়াচ্ছেন অজয় দেবগন থেকে অক্ষয় খন্না কিংবা তব্বু। ২০১৫ সালে মুক্তি পায় 'দৃশ্যম'। ক্রাইম থ্রিলার (Crime Thriller) ঘরানার সেই ছবি ছিল আদতে মোহনলাল অভিনীত মালয়লম এক ছবির হিন্দি সংস্করণ। তারই দ্বিতীয় ভাগ 'দৃশ্যম ২'। প্রথম ছবির ব্যাপক জনপ্রিয়তার পর সিক্যুয়েলকে ঘিরে অনেক বেশি প্রত্যাশা দর্শকদের। পোস্টার সামনে আসার পর থেকেই নেট দুনিয়ায় অপেক্ষারত দর্শকদের প্রতিক্রিয়া নজর কাড়ছে।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: 'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
SRFTI Chaos: 'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
Rakul Preet Singh: রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
SRFTI Chaos: 'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর
'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর

ভিডিও

Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget