এক্সপ্লোর

Akshay Kumar: দারুণ কাজ করলেন অক্ষয় কুমার, প্রশংসিত সর্বমহলে

Bollywood Celebrity Updates: তিনি যে শুধু একজন অভিনেতা, এমনটা নয়। তিনি দেশের একজন কর্তব্যপরায়ন নাগরিকও বটে। তাই তিনি ফের এমন একটি কাজ করলেন, যাতে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে।

মুম্বই: বলিউডের (Bollywood) সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার (Akshay Kumar)। বছরের তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তি পায়। নানা বিষয়ের উপর ছবি তৈরি করেন তিনি। কখনও তাঁকে দেখা যায় 'প্যাডম্যান' রূপে। আবার কখনও তিনি অভিনয় করেন 'চয়লেট এক প্রেম কথা'র মতো ছবিতে। অর্থাৎ, ছবির মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যাকে তুলে ধরেন তিনি। তবে, তিনি যে শুধু একজন অভিনেতা, এমনটা নয়। তিনি দেশের একজন কর্তব্যপরায়ন নাগরিকও বটে। তাই তিনি ফের এমন একটি কাজ করলেন, যাতে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে।

প্রশংসিত অক্ষয় কুমার-

এবার শুধু অনুরাগীরা নন, বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে প্রশংসায় ভরিয়ে দিল দেশের আয়কর দফতর। কারণ? ফের তিনি সবথেকে বেশি আয়কর দিয়েছেন। আয়কর দফতরের পক্ষ থেকে অক্ষয় কুমারকে প্রশংসাসূচক একটি সার্টিফিকেটও দেওয়া হয়েছে। অভিনেতার এমন কাজে আপ্লুত তাঁর অনুরাগীরা। কোনও অনুরাগী নেট দুনিয়ায় লিখেছেন, 'সমালোচকদের কথা অনুযায়ী তিনি কানাডার মানুষ। তাঁর নামে কত কত খারাপ কথা বলে থাকেন সমালোচকরা। কিন্তু, এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রির সর্বোচ্চ করদাতা তিনিই। গত পাঁচ বছর ধরে তিনি সর্বোচ্চ করদাতা। আমার সুপারস্টার।' আবার কোনও অনুরাগী লিখেছেন, 'আয়কর দফতর সুপারস্টার অক্ষয় কুমারকে সম্মান পত্র দিয়ে প্রশংসিত করেছে। হিন্দি ছবির জগতের সবথেকে বেশি আয়কর দেওয়া ব্যক্তি তিনিই। ওঁকে (অক্ষয় কুমার) কানাডার মানুষ বলার আগে সমালোচকরা এটা দেখবেন।'

আরও পড়ুন - Allu Arjun: 'পুষ্পা টু'-তে কি এমন লুকেই দেখা যাবে আল্লু অর্জুনকে?

অন্যদিকে, অক্ষয় কুমারকে শীঘ্রই দেখা যাবে 'রক্ষা বন্ধন' ছবিতে। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন ভূমি পেড়নেকরের সঙ্গে। ভাই-বোনের মধুর সম্পর্ক ফুটে উঠছে এই ছবিতে। বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব পালন করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। পরিচালক আনন্দ এল রাইয়ের এই ছবিকে ঘিরে নির্মাতাদের প্রত্য়াশা অনেক।

প্রসঙ্গত, চলতি বছর ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের। কিন্তু কোনওটিই বক্স অফিসে সাফল্য পায়নি। 'রক্ষা বন্ধন' ছাড়াও চলতি বছর তাঁকে দেখা যাবে 'সেলফি', 'রাম সেতু' ও আরও বেশ কিছু ছবিতে।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget