এক্সপ্লোর

Anant Radhika Wedding: শাহরুখের পরে অক্ষয়, বিশেষ কারণে অভিনেতা থাকছেন না অনন্ত-রাধিকার বিয়েতে!

Akshay Kumar Tested Corona Positive: অক্ষয় কুমার আপাতত অসুস্থ হয়ে গৃহবন্দি রয়েছেন। আর তার কারণ করোনা (Corona)। কয়েকদিন থেকেই সামান্য অসুস্থবোধ করছিলেন অক্ষয়। পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে

মুম্বই: যেখানে আজ গোটা দেশের রাজনীতিক থেকে শুরু করে বলিউড সেলেবদের গন্তব্য জিও কনভেনশন সেন্টার, সেখানে বাড়িতে বসে অক্ষয় কুমার (Akshay Kumar)। আজ সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Marchant)। আর সেই অনুষ্ঠানে হাজির থাকবেন বলে মুম্বইতে এখন তারকার মেলা। হলিউড তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ, ক্রীড়াদুনিয়ার ব্যক্তিরা.. কে নেই এই অনুষ্ঠানে। তবে আজ, অনন্ত-রাধিকার বিয়েতে হাজির থাকতে পারছেন না অক্ষয় কুমার (Akshay Kumar)। এই খবর নিজেই জানিয়েছেন তিনি। 

অক্ষয় কুমার আপাতত অসুস্থ হয়ে গৃহবন্দি রয়েছেন। আর তার কারণ করোনা (Corona)। কয়েকদিন থেকেই সামান্য অসুস্থবোধ করছিলেন অক্ষয়। পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। আপাতত নিয়মমাফিক, বাড়িতেই আইসোলেশনে থাকতে হবে তাঁকে। সেই কারণেই তিনি আজ উপস্থিত থাকতে পারবেন না অনন্ত-রাধিকার বিয়েতে। 

প্রসঙ্গত, এই বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না শাহরুখ খান (Shah Rukh Khan)-ও। এই খবরও আগেই জানিয়েছিলেন তিনি। এর আগে, রাধিকা-অনন্তের প্রিওয়েডিংয়ে হাজির ছিলেন শাহরুখ খান। মঞ্চে সবার সঙ্গে পা-ও মেলান তিনি। তবে আপাতত বিদেশে রয়েছেন শাহরুখ খান। পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। আর সেই কারণেই তিনি উপস্থিত থাকতে পারবেন না অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে। আর এবার, আমন্ত্রিতের তালিকা থেকে বাদ গেলেন আরও এক হেভিওয়েট। নিমন্ত্রণ রক্ষা করতে আসতে পারবেন না তিনিও। 

সারা ভারত থেকে হেভিওয়েটরা এখন বাণিজ্যনগরী মুখী। বিনোদন দুনিয়া তো বটেই সারা দেশের রাজনীতির মুখরাও অনেকেই মুম্বইয়ের বিমান ধরছেন আজ। কেউ কেউ পৌঁছে গিয়েছেন আগেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন মুম্বইতে। তিনিও আমন্ত্রিত অনন্ত রাধিকার সাতপাকে বাঁধা পড়ার অনুষ্ঠানে। পাত্র রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত । পাত্রী ফার্মা-টাইকুন বীরেন এবং শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। দীর্ঘ দিনের সখ্যতা থেকে সাত-জন্ম একসঙ্গে থাকার প্রতিশ্রুতি। বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে । বিয়ে হচ্ছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

আরও পড়ুন: Anant Ambani Radhika Merchant Marriage Live Updates: আজই মাহেন্দ্রক্ষণ, মায়ানগরীতে সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget