এক্সপ্লোর

আন্তর্জাতিক ম্যাগাজিনের সেরা উপার্জনকারী সেলেব তালিকায় একমাত্র বলিউড তারকা অক্ষয় কুমার

ফোর্বস-এর ২০২০ সালের তালিকার শীর্ষে আছেন কুস্তি থেকে অভিনয়ে আসা ডয়েন জনসন। তাঁর রোজগার ৮৭.৫ মিলিয়ন ডলার। খেলোয়াড়দের মধ্যে টেনিস তারকা রজার ফেডেরার, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিও ঠাঁই পেয়েছেন তালিকার উপরের দিকে।

মুম্বই: চলতি বছরে বিশ্বের একশো জন সর্বাধিক রোজগেরে সেলেবদের একটি তালিকা তৈরি করেছে ফোর্বস । তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন বলিউড স্টার অক্ষয় কুমার। গেল বছরও এমনটাই হয়েছিল। তবে এ বছরে অক্ষয়ের ক্রমপর্যায় খানিক নেমেছে । গতবার অক্ষয় ৬৫ মিলিয়ন ডলার রোজগার করে ছিলেন ৩৩ নম্বর স্থানে। আর এ বছর তিনি ৫২ নম্বরে। রোজগার ৪৮.৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৬২ কোটি টাকা। তবে উল্লেখযোগ্য বিষয় ৫২ বছর বয়সি অক্ষয় পিছনে ফেলে দিয়েছেন হলিউডের তারকা উইল স্মিথকে, যিনি ৪৪.৫ মিলিয়ন ডলার রোজগার করে ৬৯ নম্বরে রয়েছেন। অক্ষয়ের পিছনে আছেন অ্যাঞ্জেলিনা জোলিও, যিনি ৩৫.৫ মিলিয়ন ডলার রোজগার করে রয়েছেন ৯৯ নম্বরে। এ ছাড়াও অক্ষয় পিছনে ফেলে দিয়েছেন বেশ কয়েকজন পপস্টারকে। এর মধ্যে রয়েছেন জেনিফার লোপেজ (৫৬-তম), রেহানা (৬০-তম), কেটি পেরি (৮৬-তম) ও লেডি গাগা (৮৭-তম)। ফোর্বস-এর ২০২০ সালের তালিকার শীর্ষে আছেন কুস্তি থেকে অভিনয়ে আসা ডয়েন জনসন। তাঁর রোজগার ৮৭.৫ মিলিয়ন ডলার। খেলোয়াড়দের মধ্যে টেনিস তারকা রজার ফেডেরার, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিও ঠাঁই পেয়েছেন তালিকার উপরের দিকে। ২০১৮ সালের তুলনায় ফোর্বস-এর ২০১৯ সালের তালিকায় অক্ষয় অনেকটাই উপরে উঠে এসেছিলেন । সেবার তিনি ৭৬ তিনি ছিলেন ৪০.৫ মিলিয়ন ডলার রোজগার করে। ২০১৮ সালের সেই তালিকায় সলমন খান ছিলেন ৮২ নম্বরে। তার আগের বছরে শাহরুখ খান সলমন ও অক্ষয়— দু'জনেরই উপরে ছিলেন। ‘বলিউডের সর্বাধিক উপার্জনকারী' হিসেবে অক্ষয় কুমারকে উল্লেখ করেছে ফোর্বস। করোনা ত্রাণকার্যে অক্ষয় যে ৪.৫ মিলিয়ন ডলার দান করেছেন, সে কথাও বলা হয়েছে।আবার আমাজন প্রাইমে অক্ষয়ের আগামী ওয়েব সিরিজ ‘দ্য এন্ড' এবং ছবি ‘বচ্চন পান্ডে' ও ‘বেল বটম'-এর কথাও তুলে ধরা হয়েছে।২০১৯ সালে ‘মিসন মঙ্গল' ও ‘হাউসফুল ৪'-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন অক্ষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget