এক্সপ্লোর

'OMG 2': 'শিবভক্ত' পঙ্কজ ত্রিপাঠীকে বিপদ থেকে উদ্ধার করতে আসছেন 'জটাধারী' অক্ষয়, প্রকাশ্যে 'OMG 2' টিজার

'Oh My God 2' Teaser: টিজারের গোটাটাই শোনা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর কণ্ঠে। শুরুতেই তাঁকে বলতে শোনা যায়, 'ঈশ্বর আছেন কি না, এর প্রমাণ মানুষ আস্তিক বা নাস্তিক হয়ে দিতে পারেন। কিন্তু...'।

মুম্বই: বহু প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল 'ওহ মাই গড ২' ছবির টিজার ('Oh My God 2' Teaser Out)। মঙ্গলবার ছবির নির্মাতারা এই টিজার আনেন প্রকাশ্যে। অগাস্টে মুক্তি পাওয়ার কথা এই ছবির।

প্রকাশ্যে 'ওহ মাই গড ২' ছবির টিজার

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল 'ওহ মাই গড ২' ছবির অফিসিয়াল টিজার। ছবির মুখ্য চরিত্রে এবারও অভিনয় করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টিজার পোস্ট করে লেখেন, 'রখ বিশ্বাস।' ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। 

টিজারের গোটাটাই শোনা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর কণ্ঠে। শুরুতেই তাঁকে বলতে শোনা যায়, 'ঈশ্বর আছেন কি না, এর প্রমাণ মানুষ আস্তিক বা নাস্তিক হয়ে দিতে পারেন। কিন্তু ভগবান নিজের সৃষ্ট মানুষের মধ্যে কখনও ভেদাভেদ করেন না'। প্রসঙ্গত, 'ওহ মাই গড' ছবিতে দেখা মিলেছিল নাস্তিক কাঞ্জিলাল মেহতার। যে চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। সেই সূত্র টেনেই এবারের 'ওহ মাই গড ২' ছবিতে দেখা যাবে আস্তিক কান্তি শরণ মুদগলকে। এই চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। কান্তি শরণ মুদগল, যিনি মনে প্রাণে শিবের আরাধনা করেন। তাঁকে বিপদের সময়ে উদ্ধারে আসেন স্বয়ং শিব।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারকে শিবের অবতার হিসেবে দেখা যাবে। অক্ষয়ের ডেডলকসে নতুন লুক ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতমকেও। তাঁকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে। টিজার প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছার বন্যা। টাইগার শ্রফ লেখেন, 'গুরু জি'। এক ব্যবহারকারী লেখেন, 'হর হর মহাদেব'। অনেকেই বলছেন টিজার গায়ে কাঁটা ধরানোর মতো। 

আরও পড়ুন: 'Stree 2': ফের রাজকুমার-শ্রদ্ধার জুটি, হরর কমেডি 'স্ত্রী' ছবির দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু

প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে এই ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাবে সানি দেওলের 'গদর ২'। দুটি ছবিই সফল প্রথম পর্বের পর দ্বিতীয় ভাগ। কোন ছবি প্রেক্ষাগৃহে বেশি দর্শক টানে, এখন সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget