এক্সপ্লোর

Asrani Death: 'এই তো ১ সপ্তাহ আগেই ওঁকে জড়িয়ে ধরলাম..', আসরানির প্রয়াণে হাহুতাশ অক্ষয় কুমারের

Akshay Kumar News: অক্ষয় কুমার একটি ছবি ফেসবুকে শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি স্কুটি চালাচ্ছেন আসরানি, মুখে হাসি

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রবীণ বলিউড অভিনেতা আসরানি ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় প্রয়াত হয়েছেন।
  • তিনি তাঁর বুদ্ধিদীপ্ত সংলাপ ও অভিনয়ে বহু মানুষকে হাসিয়েছেন।
  • বিশেষ করে ১৯৭০-এর দশকে 'মেরে আপনে' থেকে 'রাফো চক্কর' ছবিতে অভিনয়ে দর্শকপ্রিয়তা পান।
  • অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও ছাপ রেখেছিলেন আসরানি, তৈরি করেন 'সালাম মেমসাব'।

কলকাতা: আলোর রাতে, তারা খসল। বলিউড হারাল ঠোঁটে হাসি ফোটানোর আরও একটা মানুষকে। ৮৪ বছর বয়সে প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি (Asrani)। জানা যাচ্ছে, আজ বিকেল ৪টে নাগাদ মৃত্যু হয়েছে অভিনেতার। দীর্ঘদিন ধরেই বয়োসজনিত অসুস্থতায় ভুগছিলেন আসরানি। অভিনেতার পুরো নাম, শ্রী গোবর্ধন আসরানি হলেও, তিনি বলিউডে পরিচিত ছিলেন আসরানি নামেই। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই লিখেছেন অভিনেতার সঙ্গে কাটানো কিছু না কিছু মুহূর্ত। আর একটি লম্বা পোস্ট আর ছবি দিয়ে অভিনেতাকে নিয়ে কলম ধরেছেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। 

অক্ষয় কুমার একটি ছবি ফেসবুকে শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি স্কুটি চালাচ্ছেন আসরানি, মুখে হাসি। আর তাঁর পিছনেই বসে রয়েছেন অক্ষয় কুমার। কোনও একটা সিনেমার দৃশ্য। অক্ষয় কুমার লিখছেন, 'আসরানিজীর প্রয়াণে, আমি ভাষা হারিয়েছি। সদ্যই, এই ১ সপ্তাহ আগে Haiwaan ছবির শ্যুটিং সেটে আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। সবচেয়ে উষ্ণতা ছিল ওই জড়িয়ে ধরাটায়। বর্তমান সময়ে উনি একজন কিংবদন্তি ছিলেন তা বললে অত্যুক্তি হবে না। আমার সমস্ত হিট সিনেমা, 'হেরা ফেরি' থেকে শুরু কের 'ভাগম ভাগ', 'দে দনা দন', 'ওয়েলকাম', 'ভূত বাংলা' আর শেষকালে এই 'হাওয়ায়'.. ওঁর সঙ্গে কাজ করে কত কিছু যে শিখেছি। আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় ক্ষতি হয়ে গেল। ঈশ্বর আপনাকে শান্তি দিন আসরানি স্যার.. আমাদের অগাধ হাসির কারণ দিয়েছিলেন আপনি।'

বলিউডের কমেডি সিনেমায় আসরানির অবদান ভোলবার নয়। বুদ্ধিদীপ্ত কথা, অনবদ্য সংলাপ বলার ভঙ্গিমায় তিনি মানুষকে হাসাতে পারতেন অবলীলায়। দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমায় একের পর এক তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে ফেলেছিলেন আসরানি। কেরিয়ারের সুবর্ণ সময় কাটিয়েছেন, ১৯৭০ সাল নাগাদ। সেই সময়ে, 'মেরে আপনে', 'কোশিস', 'বাওয়ার্চি', 'পরিচয়', 'অভিমান', 'চুপকে চুপকে', 'ছোটি সি বাত', 'রাফো চক্কর'-এর মতো একাধিক বড় বড় সিনেমায়, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পাকাপাকিভাবে। বিভিন্ন সিনেমায় তাঁর অভিনয়, সংলাপ বলা, সব মিলিয়ে দর্শকদের মনে তা পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল। 

অভিনয়ের পাশাপাশি, পরিচালনাতেও নিজের ছাপ রেখেছিলেন আসরানি। কেবল পার্শ্বচরিত্র নয়, একাধিক সিনেমায় মুখ্যভূমিকায় অভিনয় করেছেন আসরানি, পেয়েছেন একাধিক পুরস্কার ও। ১৯৭৯ সালে 'সালাম মেমসাব' ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। শুধু বলিউড নয়, গুজরাতি সিনেমাতেও একের পর এক কাজ করে গিয়েছেন আসরানি। তাঁর সিনেমা দর্শকদের মধ্যেও ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছিল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget