এক্সপ্লোর

Akshay Kumar: জওয়ানদের গলায় 'তেরি মিট্টি মে', আবেগে ভেসে অক্ষয় বললেন, 'আপনারাই রিয়েল নায়ক, আমি রিলের'

ইন্দো তিব্বতি সীমানায় কেমন করে কাটে জওয়ানদের জীবন? কঠিন পরিস্থিতি, তাপমাত্রার চূড়ান্ত তারতম্য, পদে পদে বিপদের ভয়। সেখানে যদি হঠাৎ এসে হাজির হন বলিউডের নায়ক?

কলকাতা:  ইন্দো তিব্বতি সীমানায় কেমন করে কাটে জওয়ানদের জীবন? কঠিন পরিস্থিতি, তাপমাত্রার চূড়ান্ত তারতম্য, পদে পদে বিপদের ভয়। সেখানে যদি হঠাৎ এসে হাজির হন বলিউডের নায়ক? দেহরাদূনে আইটিবিপির একটি ক্যাম্পে হঠাৎ হাজির অক্ষয়কুমার।

জওয়ানদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন অক্ষয়কুমার। আলোচনা করেন তাঁদের জীবনযাত্রা, সুবিধা-অসুবিধা নিয়ে। বলিউড তারকাকে হঠাৎ নিজেদের মধ্যে পেয়ে আপ্লুত সবাই। সবুজ হুডিতে বলি নায়ক যেন তাঁদের পরিবারেই একজন। শুধু কী তাই? জওয়ানদের সঙ্গে ভলিবল খেলতেও দেখা যায় অক্ষয়কুমারকে। বলিউডের খিলাড়ির ফিটনেস প্রশ্নাতীত। দেহরাদূনের ভলিবল মাঠে জওয়ানদের সঙ্গে গা ঘামালেন তারকা। কেবল খেলা নয়, রীতিমতো ভলিবল ম্যাচ হল। সবুজ হুডিতে তারকাদ্যুতি ছড়িয়ে খেলায় মাতলেন অক্ষয়। তাঁকে পেয়ে যেন দ্বিগুণ উদ্দমে খেলায় মাতলেন জওয়ানরা। কড়া ডিউটির মধ্যেও যেন একটুকরো ছুটির আমেজ।

জওয়ানদের সঙ্গে সময় কাটিয়ে আপ্লুত অক্ষয়ও। বললেন, 'আপনারাই আসল হিরো, আমি তো রিলের নায়ক। আমরা শান্তিতে আছি কারণ আপনারা দেশের সীমানা রক্ষা করছেন। দেশের প্রতি আপনাদের ভালোবাসা আর আত্মসমর্ণণ আমাদের অনুপ্রেরণা দেয়।'

আরও পড়ুন: শেষ 'মহাপীঠ তারাপীঠ'-এর শ্যুটিং, রক্তবস্ত্র, ত্রিশূল নিয়ে ফিরলেন সব্যসাচী

এরপর সেন্ট্রাল স্কুলে গিয়ে সেখানকার শিশুদের সঙ্গেও দেখা করেন অক্ষয়। কথা বলেন তাদের সঙ্গে, রাখেন ছোট্ট ভাষণও। শিশুদের মন ভালো রাখতে আর তাদের উজ্জীবিত করতেই এই আয়োজন। বিদ্যালয়ে 'কেশরী' ছবির 'তেরি মিট্টি মে' গানটি গেয়ে শোনান অর্জুন খেরিয়াল নামক একজন আইটিবিপির জওয়ান। নিজের ছবির গান শুনে আবেগে ভাসেন অক্ষয় কুমার।

এই প্রথম নয়, এর আগেও কুলু বা নয়া দিল্লিতে জওয়ানদের সঙ্গে সময় কাটিয়েছেন অক্ষয়। খেলেছেন ভলিবল ম্যাচও। মুসোরীতে একবার শ্যুটিং করার সময় তিনি নিজে জওয়ানদের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। অন্যদিকে, মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বচ্চন পাণ্ড ছবির নতুন পোস্টার। সেখানে অক্ষয়ের সঙ্গে দেখা গিয়েছে কৃতি শ্যাননকে।

চিরকালই বলিউডের চিরাচরিত নেতাদের থেকে অন্যপথে হাঁটেন অক্ষয়। বার বারেই তিনি উদাহরণ তৈরি করেন, অনুপ্রেরণা হয়ে ওঠেন অনেকেরই। সদ্য প্রকাশ্যে আসা দেহরাদূনে তাঁর ভলিবল খেলার ছবি দেখে নেটদুনিয়া বলছেন, তারকা ইমেজ ছেড়ে সাধারণের সঙ্গে এমন করে মিশে যেতে বোধহয় সব তারকা পারেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget