এক্সপ্লোর

Sabyasachi Chowdhury: শেষ 'মহাপীঠ তারাপীঠ'-এর শ্যুটিং, রক্তবস্ত্র, ত্রিশূল নিয়ে ফিরলেন সব্যসাচী

Sabyasachi Chowdhury: দীর্ঘ ৩ বছর ধরে চলা ধারাবাহিক ইতি টেনেছে। শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'-এর শ্যুটিং। এখন আর সাধক বামাক্ষ্যাপা নয়, তাঁর একমাত্র পরিচয় অভিনেতা সব্যসাচী চৌধুরী।

কলকাতা: দীর্ঘ ৩ বছর ধরে চলা ধারাবাহিক ইতি টেনেছে। শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'-এর শ্যুটিং। এখন আর সাধক বামাক্ষ্যাপা নয়, তাঁর একমাত্র পরিচয় অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury )। শ্যুটিংয়ের শেষ দিনে সেট থেকে কুড়িয়ে, জমিয়ে নিয়ে এলেন টুকরো টুকরো স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় কলম ধরে ফেলে আসা ৩ বছরকে এক ঝলকে যেন ফিরে দেখলেন সব্যসাচী। 

সোশ্যাল মিডিয়ায় একটি মা তারার ছবি, লাল বসন আর ত্রিশূলের ছবি আপলোড করেন সব্যসাচী। সঙ্গে লেখেন, 'আজ মহাপীঠ তারাপীঠের শুটিং শেষ করলাম। অন্যদিন লিখতে বসলেই লেখাটা চিউইং গামের মতন লম্বা হতেই থাকে। আর আজ আমি যাই লিখছি তাতেই ব্যাকস্পেস টিপছি। শব্দভাণ্ডারে যেন ছাতা পড়েছে, নিজেকে বড় অশিক্ষিত বোধ হচ্ছে। মণিকোঠায় মণি থাকে না, কিছু কুড়ানো স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে থাকে মাত্র। আজ যে যেমন পেরেছে কুড়িয়েছে। এই তিন বছর ধরে আমি একটা কালো রঙের ভাঙ্গা কাপে চা খেতাম, আমাদের যিনি চা দিতেন সেই পিন্টুদা আমার ভাঙ্গা কাপটা সযত্নে নিজের বাড়ি নিয়ে গেছেন। সহপরিচালক বিপাশা আমার হাতের রুদ্রাক্ষের মালা নিয়ে গেছে ঠাকুরের সামনে রাখবে বলে। কেউ মায়ের ফুল নিয়ে গেছে আর কেউ বা মন্দিরের প্রদীপ। আমি পেয়েছি আমার এতদিনের সঙ্গী রক্তবস্ত্র এবং ত্রিশূল, সাথে বড়মার এই ছবিটি। আমার বেলুড়ের বাড়ির ছোট্ট ঠাকুর ঘরে আমার পাম্মার জিম্মায় ওরা থাকবে। তাদের যথাযথ মর্যাদা পাম্মার কাছেই পাবে বলে আমার ধারণা। কারণ কাল থেকে আমি শুধুই সব্যসাচী।বিদায় তারাপীঠ।' (অপরিবর্তিত)

আরও পড়ুন:Super Singer: গানের মঞ্চে ম্যাজিকের ছোঁয়া, সঙ্গী মহালক্ষ্মী আইয়ার

বামদেবের চরিত্রে অভিনয় কী কী বদল এনেছিল ব্যক্তি সব্যসাচীর জীবনে? অভিনেতা বলছেন, 'প্রত্যেক চরিত্রেরই একটা মানসিক প্রস্তুতি থাকে। বামদেবের চরিত্রে অভিনয় করতে গিয়েও মানসিক প্রস্তুতি নিতে হয়েছিল আমায়। সেইসঙ্গে আমি ৩ বছর চুল দাড়ি কাটিনি। অবিন্যস্ত ভাবেই চুল দাড়ি বাড়তে দিয়েছি, চরিত্রের জন্য ঠিক যেমনটা প্রয়োজন ছিল। ওজনও বাড়াতে হয়েছে বেশ কিছুটা। সাধারণ কথাবার্তা মাঝে মাঝেই বামদেবের মত করে বলে ফেলি। ধারাবাহিক শেষ হলে এই অভ্যাসগুলো থেকে বেরতে সময় লেগে যাবে কিছুটা।' শ্যুটিং শেষ হওয়ার পর বামাক্ষ্যাপার চরিত্র থেকে বেরিয়ে আসতে কী ছোটপর্দা থেকে বিরতি নেবেন তিনি? সব্যসাচী বললেন, 'আমি ছোটপর্দা, বড়পর্দা বা ওটিটিকে আলাদা করতে বিশ্বাসী নই। আমার কাছে সবই অভিনয়ের এক একটা মাধ্যম। তবে আমার নিজের বামদেবের চরিত্রটা থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে। আমি বিশ্বাস করি দর্শকেরও একটু সময় লাগবে আমায় অন্য চরিত্রে দেখতে। কিছু কাজের কথা হলেও এখনও কিছু চূড়ান্ত করা হয়নি। একটু বিরতি নিয়ে ফের নতুন চরিত্রে ফেরার ইচ্ছা আছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget