এক্সপ্লোর

কানাডার নাগরিক অক্ষয় কি জাতীয় পুরষ্কার পেতে পারেন? নতুন বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

বিতর্ক পিছু ছাড়ছে না অক্ষয়কে। এখন নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, অক্ষয় যদি কানাডারই নাগরিক হয়ে থাকেন, তাহলে তিনি কি জাতীয় পুরষ্কার পাওয়ার যোগ্য ? অক্ষয়ের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে প্রশ্ন করেছেন জাতীয় পুরষ্কার জয়ী চলচ্চিত্র সম্পাদক ও লেখক অপূর্ব আশরানি।

মুম্বই:  কানাডার নাগরিকত্ব নিয়ে কোনওরকম রাখঢাক করেননি অক্ষয় কুমার। বরং এই নিয়ে নতুন করে জল্পনায় তিনি যে বেশ অসন্তুষ্ট তাও টুইটে জানিয়েছেন তিনি। তারপরও বিতর্ক পিছু ছাড়ছে না অক্ষয়কে। এখন নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, অক্ষয় যদি কানাডারই নাগরিক হয়ে থাকেন, তাহলে তিনি কি জাতীয় পুরষ্কার পাওয়ার যোগ্য ? অক্ষয়ের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে প্রশ্ন করেছেন জাতীয় পুরষ্কার জয়ী চলচ্চিত্র সম্পাদক ও লেখক অপূর্ব আশরানি। তিনি লিখেছেন, "কানাডার কোনও নাগরিক কি জাতীয় পুরষ্কার পাওয়ার যোগ্য? ২০১৬য় অক্ষয় কুমার সেরা অভিনেতার পুরষ্কার পান। কিন্তু আমরা আশা করেছিলাম 'আলিগড়' ছবির জন্য মনোজ বাজপেয়ী পুরষ্কার পাবেন। বিচারকমণ্ডলী কিংবা সংশ্লিষ্ট মন্ত্রক যদি কোনও ভুল করে থাকেন, তাহলে কি আবার পুনর্নিবাচন হবে? " যদিও এই বিষয়ে ডিরেক্টরিয়েট অফ ফিল্ম ফেস্টিভ্যালের যে নির্দেশিকা আছে, তাতে অবশ্য জন্মসূত্রে বিদেশীদেরও পুরষ্কার দেওয়া যেতে পারে বলে উল্লেখ করা আছে। জাতীয় পুরষ্কারের বিচারকমণ্ডলীর অন্যতম সদস্য চলচ্চিত্র নির্মাতা রাহুল ঢোলাকিয়া এই কথা জানিয়ে টুইট করেছেন। সঙ্গে তিনি নিয়মাবলীর একটি স্ক্রিন শটও শেয়ার করেছেন। ২০১৬য় অক্ষয় "রুস্তম" ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান। সম্প্রতি অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। কানাডার পাসপোর্ট আছে তাঁর, এই বিষয় নিয়েই কাটাছেঁড়া শুরু হয় বিভিন্ন মহলে। তা নিয়ে আক্কির সাফ জবাব, তাঁর কাছে কানাডার পাসপোর্ট থাকার কথা কখনই অস্বীকার করেননি। কিন্তু গত ৭ বছরে একবারও সে-দেশে যাননি তিনি। এ-নিয়ে একটি লম্বা টুইটও করেন ‘কেশরী’  তারকা। সেখানে তিনি লেখেন, ‘বুঝতে পারছি না, আমার নাগরিকত্ব নিয়ে এই অবাঞ্ছিত উৎসাহ ও নেতিবাচক চর্চার কারণ কী।....আমি এ-দেশে কাজ করি, আয়কর জমা করি।...এতগুলো বছর আমাকে কারও কাছে ভারতের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হয়নি। কিন্তু অহেতুক যেভাবে আমার নাগরিকত্ব প্রসঙ্গ বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে, তাতে আমি মর্মাহত।’ মুম্বই:  কানাডার নাগরিকত্ব নিয়ে কোনওরকম রাখঢাক করেননি অক্ষয় কুমার। বরং এই নিয়ে নতুন করে জল্পনায় তিনি যে বেশ অসন্তুষ্ট তাও টুইটে জানিয়েছেন তিনি। তারপরও বিতর্ক পিছু ছাড়ছে না অক্ষয়কে। এখন নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, অক্ষয় যদি কানাডারই নাগরিক হয়ে থাকেন, তাহলে তিনি কি জাতীয় পুরষ্কার পাওয়ার যোগ্য ? অক্ষয়ের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে প্রশ্ন করেছেন জাতীয় পুরষ্কার জয়ী চলচ্চিত্র সম্পাদক ও লেখক অপূর্ব আশরানি।   তিনি লিখেছেন, "কানাডার কোনও নাগরিক কি জাতীয় পুরষ্কার পাওয়ার যোগ্য? ২০১৬য় অক্ষয় কুমার সেরা অভিনেতার পুরষ্কার পান। কিন্তু আমরা আশা করেছিলাম 'আলিগড়' ছবির জন্য মনোজ বাজপেয়ী পুরষ্কার পাবেন। বিচারকমণ্ডলী কিংবা সংশ্লিষ্ট মন্ত্রক যদি কোনও ভুল করে থাকেন, তাহলে কি আবার পুনর্নিবাচন হবে? " যদিও এই বিষয়ে ডিরেক্টরিয়েট অফ ফিল্ম ফেস্টিভ্যালের যে নির্দেশিকা আছে, তাতে অবশ্য জন্মসূত্রে বিদেশীদেরও পুরষ্কার দেওয়া যেতে পারে বলে উল্লেখ করা আছে। জাতীয় পুরষ্কারের বিচারকমণ্ডলীর অন্যতম সদস্য চলচ্চিত্র নির্মাতা রাহুল ঢোলাকিয়া এই কথা জানিয়ে টুইট করেছেন। সঙ্গে তিনি নিয়মাবলীর একটি স্ক্রিন শটও শেয়ার করেছেন। ২০১৬য় অক্ষয় "রুস্তম" ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান। সম্প্রতি অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। কানাডার পাসপোর্ট আছে তাঁর, এই বিষয় নিয়েই কাটাছেঁড়া শুরু হয় বিভিন্ন মহলে। তা নিয়ে আক্কির সাফ জবাব, তাঁর কাছে কানাডার পাসপোর্ট থাকার কথা কখনই অস্বীকার করেননি। কিন্তু গত ৭ বছরে একবারও সে-দেশে যাননি তিনি। এ-নিয়ে একটি লম্বা টুইটও করেন  ‘কেশরী’  তারকা। সেখানে তিনি লেখেন, ‘বুঝতে পারছি না, আমার নাগরিকত্ব নিয়ে এই অবাঞ্ছিত উৎসাহ ও নেতিবাচক চর্চার কারণ কী।....আমি এ-দেশে কাজ করি, আয়কর জমা করি।...এতগুলো বছর আমাকে কারও কাছে ভারতের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হয়নি। কিন্তু অহেতুক যেভাবে আমার নাগরিকত্ব প্রসঙ্গ বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে, তাতে আমি মর্মাহত।’

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget