এক্সপ্লোর

Alia Bhatt on Instagram: রাজামৌলির সঙ্গে বিবাদ? 'আরআরআর' সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট! সত্যিটা জানালেন আলিয়া

ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই শোনা গিয়েছে পরিচালক রাজামৌলির সঙ্গে সমস্যা তৈরি হয়েছে আলিয়ার। পাশাপাশি, রাতারাতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে উধাও 'আরআরআর' সংক্রান্ত সমস্ত পোস্ট।কী হল অভিনেত্রীর সঙ্গে?

মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ''আরআরআর'' (RRR)। করোনা পরিস্থিতিতে আগে স্থগিত হয়ে গেলেও সিনেমা হলে মুক্তি পেতেই ঝড় তুলেছে এই ছবি। 'বাহুবলী' পরিচালক এস এস রাজামৌলির (S.S Rajamouli) ছবি 'ট্রিপল আর'-এ মুখ্য চরিত্রে দেখা গিয়েছে এনটিআর জুনিয়র এবং রাম চরণকে। এছাড়া ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই শোনা গিয়েছে পরিচালক রাজামৌলির সঙ্গে সমস্যা তৈরি হয়েছে আলিয়ার। সেই কারণেই তাঁকে সোশ্যাল মিডিয়াতেও নাকি আনফলো করে দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি, রাতারাতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে উধাও 'আরআরআর' সংক্রান্ত সমস্ত পোস্ট। কী হল অভিনেত্রীর সঙ্গে? কেন তিনি দক্ষিণী ছবি সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে দিলেন? অবশেষে মুখ খুললেন আলিয়া ভট্ট।

'আরআরআর' বিতর্ক নিয়ে আলিয়ার পোস্ট-

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। দীর্ঘ একটি বিবৃতিতে তিনি লিখেছেন, 'আজকের দিনে দাঁড়িয়ে আমি বিভিন্ন জায়গা থেকে অনবরত শুনতে পাচ্ছি যে, আমি 'আরআরআর' সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে দিয়েছি কারণ, ছবির টিমের সঙ্গে আমার কিছু সমস্যা হয়েছে তাই। এবার আমি প্রত্যেককে অনুরোধ করতে চাই যে, দয়া করে নিজের মন গড়া কোনও কিছু ভেবে নেবেন না। সম্পূর্ণ সত্যিটা না জেনে ধারণার বশে কোনও কিছু বলবেন না। আমি সবসময়ই ইনস্টাগ্রাম হ্যান্ডলটিকে একটু হালকা রাখতে পছন্দ করি। আমি আমার প্রোফাইল ঘিঞ্জি রাখতে পছন্দ করি না। তাই পুরনো নানা কিছু পোস্ট কিংবা ভিডিও মুছে দিয়ে থাকি।'


Alia Bhatt on Instagram: রাজামৌলির সঙ্গে বিবাদ? 'আরআরআর' সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট! সত্যিটা জানালেন আলিয়া

আলিয়া ভট্ট আরও লেখেন, 'আমি অত্যন্ত কৃতজ্ঞ যে 'আরআরআর' টিমের সঙ্গে যোগ হতে পেরেছি বলে। সীতার চরিত্রে অভিনয় করতে পেরে ভালোলেগেছে। রাজামৌলি স্যরের পরিচালনায় কাজ করতে পেরে ভালোলেগেছে। তারক এবং চরণের সঙ্গে কাজ করতে পেরে ভালোলেগেছে। এই ছবির সঙ্গে জড়িয়ে প্রত্যেকের সঙ্গে কাজ করতে পেরে আমার ভালোলেগেছে। আজ শুধুমাত্র একটা কারণেই আমি এই সমস্ত বিষয়ে কথা বলছি। কারণটা শুধুমাত্র রাজামৌলি স্যর। তিনি এবং তাঁর গোটা টিম যেভাবে দীর্ঘ সময় ধরে এমন একটা অসাধারণ ছবি তৈরি করেছেন, তা এক কথায় অনবদ্য। আমি চাই না এই ছবিকে ঘিরে কোনও ভুল ধারণা মানুষের মনে থেকে যাক।' যদিও একটা প্রশ্ন থেকেই গিয়েছে। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে 'আরআরআর' সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে গেলেও জ্বলজ্বল করছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' সংক্রান্ত বহু পোস্ট।

আরও পড়ুন - Vicky-Katrina Updates: রোম্যান্টিক মেজাজে ক্যামেরাবন্দি, প্রকৃতির কোলে ছুটি কাটাচ্ছেন ভিকি-ক্যাটরিনা

প্রসঙ্গত, আলিয়া ভট্টকে খুব শীঘ্রই দেখা যাবে বেশ কিছু ছবিতে। রণবীর কপূরের সঙ্গে জুটি বেঁধে তাঁকে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। রণবীর সিংহের সঙ্গে জুটি বেঁধে তাঁকে দেখা যাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget