এক্সপ্লোর

Alia Bhatt 'Met Gala 2024' Outfit: 'অনন্য নয়'? আলিয়ার 'মেট গালা' লুকের সঙ্গে দীপিকা-ক্যাটরিনার পোশাকের মিল নজরে পড়ল নেটিজেনদের

'Met Gala 2024': আলিয়ার ফ্লোরাল ডিজাইনের শাড়িতে ছিল প্রচুর ফ্রিল, রাফল অর্থাৎ কুঁচি করে সেলাই করা কাপড়ের কাজ। তাঁর ব্লাউজের হাতে ছিল রাফেল এবং সুন্দর একটা বো। একেবারে রাজকীয় দেখাচ্ছিল তাঁকে।

নয়াদিল্লি: এবারের 'মেট গালা'র (Met Gala 2024) রেড কার্পেটে নজর কেড়েছেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) ডিজাইন করা শাড়িতে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী নজর কেড়েছেন গোটা বিশ্বের। এবারের 'মেট গালা'য় সবচেয়ে বেশি চর্চিত তারকাদের মধ্যে অন্যতম তিনি। আলিয়া তাঁর সৌন্দর্য্যে প্রায়ই মন্ত্রমুগ্ধ করেন সকলকে। তবে এই লুক দেখেই অনেকে তাঁকে 'কপিক্যাট' তকমাও দিল। কারণ তিনি যে শাড়ি পরেছিলেন তা অনন্য নয়! দাবি অনেকের। এমন পোশাকে এর আগেই নাকি দেখা গিয়েছে ক্যাটরিনা ও দীপিকাকে। কবে? কাকে বেশি মানাল?

অনন্য নয়, আলিয়ার আগেই এই পোশাক পরেছেন ক্যাটরিনা-দীপিকা!

এবারের 'মেট গালা'র রেড কার্পেটে সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরেছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। তাঁর পোশাক পায় ভূয়সী প্রশংসা। তবে সেই আবহেই শুরু হয়েছে আলোচনা। অনেকেরই মতে আলিয়ার এই পোশাকের সঙ্গে প্রচণ্ড মিল রয়েছে অন্যান্য তারকাদের পরা আগের পোশাকের। 

আলিয়ার ফ্লোরাল ডিজাইনের শাড়িতে ছিল প্রচুর ফ্রিল, রাফল অর্থাৎ কুঁচি করে সেলাই করা কাপড়ের কাজ। তাঁর ব্লাউজের হাতে ছিল রাফেল এবং সুন্দর একটা বো। যদিও নেটিজেনদের নজর এড়ায়নি আলিয়ার এই শাড়ির সঙ্গে ২০১৭ সালে 'মারাঠি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস'-এ দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পরা পোশাকের। উল্লেখযোগ্য, দুই শাড়িই তৈরি করেছেন সব্যসাচী নিজেই। 

তবে এখানেই শেষ নয়। অনেকেই আলিয়ার শাড়ির সঙ্গে তুলনা টানলেন ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের রিসেপশনের পোশাকের। দুই পোশাকেই ছিল ফ্লোরাল ডিজাইন, অর্থাৎ ফুলের নকশা। যার ফলে অনেক অনুরাগীর মধ্যেই শুরু হয়েছে আলোচনা। 

যদিও তুলনা বা মিল সরিয়ে রেখেও বলা যায় 'মেট গালা'র লাল গালিচায় আলিয়া ভট্টের শাড়ি 'নিরন্তর সৌন্দর্য্য'-এর প্রতীক হয়ে উঠেছে। এদিন তাঁর পোশাকের সঙ্গে গয়না হিসেবে নায়িকা বেছে নেন, শীশপত্তি, টিকলি, কানের দুল। সেগুলিরও ডিজাইন করেছেন সব্যসাচী। রাজকীয় দেখাচ্ছিল তাঁকে। 

আরও পড়ুন: 'Jolly LLB 3': বিচারব্যবস্থাকে 'অসম্মান' করার অভিযোগ, শ্যুটিং চলাকালীনই আইনি জটে 'জলি এলএলবি ৩'

রেড কার্পেটে পা রাখার আগে অভিনেত্রী কথা বলেন অ্যাশলি গ্রাহামের সঙ্গে এবং এই অনুষ্ঠানে দ্বিতীয়বার আসতে পেরে তাঁর অভিজ্ঞতা জানান। তিনি বলেন, 'দুর্দান্ত লাগছে এবং অত্যন্ত উত্তেজিতও আমি। মেট গালায় এটা আমার দ্বিতীয়বার কিন্তু এই প্রথম আমি শাড়ি পরেছি। আমি যখন 'দ্য গার্ডেন অফ টাইম' ড্রেসকোডের কথা ভেবেছি, এমন কিছু হতে হত যা নিরন্তর এবং শাড়ির থেকে বেশি নিরন্তর আর কিছু হয় না।' 

রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget