এক্সপ্লোর

Alia Bhatt: 'কখনও রোগা হব না'... শরীর নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন আলিয়া ভট্ট

Alia Bhatt on Body Image: আলিয়া ভট্ট বলেছিলেন, একটা সময়ে তিনি তাঁর শরীরের গঠন নিয়ে ভীষণ চিন্তায় থাকতেন। একটা সময়ে মোটেই এমন তন্বী ছিলেন না আলিয়া ভট্ট।

কলকাতা: এখন তিনি বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী। কিন্তু কেরিয়ারের একেবারে প্রথম থেকেই এইরকম ফিট ছিলেন না তিনি। যাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল কর্ণ জোহরের (Karan Johar) 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student of the Year)-এর হাত ধরে.. তিনি এত আত্মবিশ্বাসী ছিলেন না নিজেকে নিয়ে। একটা সময় এমন ছিল, যখন নিজের শরীর নিয়ে ভীষণ চিন্তা করতেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। মনে করতেন, অল্প বয়সে তাঁর ওজন বেশি মানেই তিনি আর কখনও ওজন কমাতে পারবেন না। কড়া ডায়েটে থাকতেন আলিয়া। তবে তাঁর এই ধারণা বদলে গিয়েছিল কেরিয়ারের পরবর্তী সময়ে এসে। সেই গল্পই সদ্য একটি সাক্ষাৎকারে তুলে ধরলেন আলিয়া ভট্ট। 

আলিয়া ভট্ট বলেছিলেন, একটা সময়ে তিনি তাঁর শরীরের গঠন নিয়ে ভীষণ চিন্তায় থাকতেন। একটা সময়ে মোটেই এমন তন্বী ছিলেন না আলিয়া ভট্ট। তাঁর মনে হত, ছোটবেলায় তাঁর ওজন বেশি মানে তিনি চিরকালই এমন বেশি ওজনের থাকবেন। তাঁর রোগা হওয়া হবে না। যে সময়ে তাঁর সিনেমায় কাজ করার মতো পরিস্থিতি তৈরি হয়.. কড়া ডায়েট করতে থাকেন আলিয়া। ওজন কমানো নিয়ে নিয়ে সেই সময়ে ভীষণ তৎপর ছিলেন তিনি। তবে সেই সময়ে আলিয়াকে একটি কথা বলেছিলেন তাঁরই এক বন্ধু। 

আরও পড়ুন: Ranjit Mallick on Durga Puja: পুজো হবে, উৎসব নয়, ১০০ বছরে প্রথমবার বন্ধ থাকবে রঞ্জিত মল্লিক-কোয়েলদের বাড়ির দরজা

 

আলিয়ার কথায়, 'আমার এক বন্ধু আমায় বলেছিল, ডায়েট করতে গিয়ে আমি যেন বাঁচতে না ভুলে যাই। একটু যেন খাওয়া-দাওয়া করি। একটু শান্ত হই.. একটু যেন জীবনকে উপভোগ করি।' আলিয়া হয়তো সেই সময়ে এই কথাটির উপলদ্ধি করতে পারেননি। তবে যখন আলিয়া মা হবেন, সেই সফরে তাঁর যেন এই কথা গুলোই মনে হয়েছিল। আলিয়ার কথায়, 'মা হওয়ার সময় আমি আমার শরীরকে সম্মান করতে শিখি। সেই সময়ে আলিয়া বোঝেন, শরীর যেমনই হোক না কেন.. তাতে লজ্জার কিছুই নেই। প্রসঙ্গত, আগামীতে 'জিগরা' ছবিতে দেখা যাবে আলিয়াকে।

Swastika on Srijit: আমার মাতৃসত্তাটা খুব কাছ থেকে দেখেছে সৃজিত, তাই ভেবেছে আমিই সঠিক ইরা : স্বস্তিকা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget