এক্সপ্লোর

Alia Bhatt Pregnancy: 'আমার মেয়ে মা হতে চলেছে,' আলিয়ার খবরে উচ্ছ্বসিত কর্ণ জোহর

Alia Bhatt Pregnancy Reaction: ১৪ এপ্রিল আলিয়া-রণবীরের বিয়েতে স্বভাবতই হাজির ছিলেন কর্ণ জোহরও। পোস্ট করেছিলেন ছবি। সেদিনও তাঁকে একইরকম উচ্ছ্বসিত ও আবেগঘন শুনিয়েছিল।

নয়াদিল্লি: মা হতে চলেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। রণবীরের (Ranbir Kapoor) সঙ্গে হাসপাতাল থেকে ছবি পোস্ট করে দিলেন সুখবর। বিয়ের আড়াই মাসের মধ্যে জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। আনন্দে আত্মহারা বলিপাড়া। খুশির পোস্ট করলেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহরও (Karan Johar)।

কর্ণ জোহরের শুভেচ্ছা

সোমবার সকাল সকাল সুখবর দিলেন আলিয়া ভট্ট। পরিবারে আসছে নয়া সদস্য। প্রথমবার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন আলিয়া ভট্ট। নেট দুনিয়া ভাসল শুভেচ্ছাবার্তায়। তাঁর পোস্টে বলিউডের তাবড় তারকারা জানিয়েছেন শুভেচ্ছা। সেখানে উচ্ছ্বাস প্রকাশ করে কর্ণ লেখেন, 'হৃদয়ভাঙা আনন্দ'। 


Alia Bhatt Pregnancy: 'আমার মেয়ে মা হতে চলেছে,' আলিয়ার খবরে উচ্ছ্বসিত কর্ণ জোহর

এরপর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি দিয়েও নবদমম্পতিকে আগামী জীবনের শুভেচ্ছা জানালেন কর্ণ জোহর। আলিয়া ও রণবীরের বিয়ের একটি ছবি পোস্ট করে কর্ণ লেখেন, 'ওদের জন্য অনেক ভালবাসা। আমার মেয়ে মা হতে চলেছে। আমার উচ্ছ্বাস ভাষায় প্রকাশ করতে পারছি না... খুব খুব খুব উত্তেজিত। ভালবাসা দুজনকেই।'


Alia Bhatt Pregnancy: 'আমার মেয়ে মা হতে চলেছে,' আলিয়ার খবরে উচ্ছ্বসিত কর্ণ জোহর

প্রসঙ্গত, অন্যান্য একাধিক তারকা সন্তানের মতো আলিয়া ভট্টও কর্ণ জোহরের হাত ধরেই পা রাখেন বলিউডে। ২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে আলিয়া, বরুণ ও সিদ্ধার্থের বলিউড যাত্রা শুরু হয়। সেই থেকে একের পর এক হিট ছবিতে কাজ করেছেন আলিয়া। নিজেকে আরও গ্রুম করেছেন, অনুরাগীদের পছন্দের হয়ে উঠেছেন। তবে কর্ণের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটা বাবা-মেয়ের মতোই। এর আগেও একাধিক সাক্ষাৎকারে আলিয়াকে 'মেয়ে' বলে সম্বোধন করতে শোনা গেছে কর্ণকে। অন্যদিকে যে কোনও বড় সিদ্ধান্তের ব্যাপারে কর্ণের সঙ্গে পরামর্শ করেন আলিয়া, সেই কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

১৪ এপ্রিল আলিয়া-রণবীরের বিয়েতে স্বভাবতই হাজির ছিলেন কর্ণ জোহরও। পোস্ট করেছিলেন ছবি। সেদিনও তাঁকে একইরকম উচ্ছ্বসিত ও আবেগঘন শুনিয়েছিল। আপাতত আলিয়া ও রণবীরের জীবনের এই আসন্ন অধ্যায়ের জন্য রইল শুভেচ্ছা।

আরও পড়ুন: Alia Bhatt Pregnancy Reactions: রণবীর-আলিয়ার পরিবারে আসছে নতুন সদস্য, শুভেচ্ছা হবু দিদা-পিসির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget