এক্সপ্লোর

Alia Bhatt: 'আমার কাছে পরিবার আগে, পরে কাজ', বললেন আলিয়া ভট্ট

Alia Bhatt: রণবীর কপূরের সঙ্গে বিয়ে হওয়ার পর এখন তিনি রীতিমত সংসারী।

কলকাতা: 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভট্ট। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। নিজের অভিনয় প্রতিভা দিয়ে মহেশ কন্য়া জায়গা করে নিয়েছেন সিনেপ্রেমীদের মনে। আলিয়ার ঝুলিতে আছে একাধিক হিট ছবি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, 'বর্তমানে তিনি কাজ নয় নিজের পরিবারকেই প্রাধান্য় দিয়ে চান।'

প্রসঙ্গত, ইতিমধ্য়েই ইন্ডাস্ট্রিতে এক দশক পূর্ণ করে ফেলেছেন আলিয়া। রণবীর কপূরের সঙ্গে বিয়ে হওয়ার পর এখন তিনি রীতিমত সংসারী। তাঁদের সন্তান রাহা কপূরই এখন তাঁর কাছে সবচেয়ে বড় প্রাধান্য় বলে জানান অভিনেত্রী। 

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমি সিনেমায় এক দশক পার করছি এরমধ্য়ে আমার জীবনেও অনেক পরিবর্তন এসেছে। আমার মনে হয় একটা সময় ছিল যখন আমি  কাজের জন্য় সব ধরনের ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক ছিলাম। ঘুমের সময় বাদ দিয়ে শুধু একটানা  শুটিং করে যেতাম। কিন্তু এখন আমার জীবন পাল্টে গেছে। এখন আমার একটি পরিবার আছে। আমার একটি কন্যা আছে, আমার স্বামী আছে। এই ১০ বছর আমি আমার বাবা-মায়ের সঙ্গে ,বোনের সঙ্গে , এমনকি বন্ধুদের সঙ্গেও কাটাতে পারিনি। আর এখন আমি এই মানুষগুলোর সঙ্গেই সময় কাটাতে চাই।'

আরও পড়শি...

বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম

আলিয়া আরও বলেন,' কাজ ও পরিবার দুইয়ের মধ্য়েই ভারসাম্য় আনতে হবে। আমিও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি কাজও করব বলে ঠিক করেছি। এমনকি আমি দেখেছি খুব বেশি ফোন ঘাঁটলেও অনেক সময় চলে যায়। তাই এই অভ্য়াস আমি ছাড়ার চেষ্টা করছি। এতে আমি কখনও সফল হই কখনও ব্য়র্থ হই। '

প্রসঙ্গত, চলতি বছরই মুক্তি পাচ্ছে আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র (Rocky Aur Rani Ki Prem Kahani) । এই দুইয়ের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি। এছাড়াও রয়েছেন বাংলার দুই অভিনেতা চৃর্ণী গঙ্গোপাধ্য়ায় ও টোটা রায়চৌধুরীর মত অভিনেতারা।

উল্লেখ্য়, বলিউডসূত্রে খবর অনুযায়ী, যশরাজ ফিল্মস এই প্রথমবার নারীকেন্দ্রিক ছবি বানাতে চলেছে। আর সেখানেই নাম ভূমিকার থাকবেন রণবীর ঘরণী। শোনাযাচ্ছে, এই ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
Nana Patekar Death: ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget