এক্সপ্লোর

Alia Bhatt: মা হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আলিয়া ভট্ট

বিয়ের মাস খানেক পরই মা হতে চলার কথা ঘোষণা করেন। সব মিলিয়ে চলতি বছরটা দারুণ কাটছে তাঁর। এরইমধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানালেন আলিয়া ভট্ট।

মুম্বই: জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় দিয়ে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। চলতি বছর ইতিমধ্যেই তাঁর দুটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং 'আরআরআর' বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর  চলতি বছর রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের মাস খানেক পরই মা হতে চলার কথা ঘোষণা করেন। সব মিলিয়ে চলতি বছরটা দারুণ কাটছে তাঁর। এরইমধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানালেন আলিয়া ভট্ট।

কোন বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আলিয়া ভট্ট?

অভিনয় জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ভট্ট। ব্যক্তিগত জীবনে তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। মা হতে চলার সমস্ত মুহূর্ত উপভোগের সঙ্গে সঙ্গে পেশাগত জীবনও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্ট জানালেন, শীঘ্রই তিনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। কপূর পরিবারের সন্তান রণবীর কপূরের সঙ্গে বিয়ের পরও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের নামের সঙ্গে কপূর পদবী যোগ করেননি আলিয়া। তিনি এখনও 'ভট্ট' পদবীই ব্যবহার করছেন সোশ্যাল মিডিয়ায়। আলিয়া ভট্ট জানাচ্ছেন, শীঘ্রই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের নামের সঙ্গে 'কপূর' পদবী যোগ করতে চলেছেন। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, পাসপোর্টেও নিজের নাম বদলাতে চলেছেন তিনি। নাম বদলের অফিশিয়াল কাজকর্ম সমস্ত চলছে। 'ডার্লিংস' অভিনেত্রী বলছেন, 'আমার এটা করতে খুব ভালো লাগছে। আমাদের জীবনে সন্তান আসতে চলেছে। এখন আমি শুধু 'ভট্ট' হয়ে থাকতে চাই না। আমরা যখন কোথাও বেড়াতে যাই, চারপাশে 'কপূর' ডাক শুনতে পাই। আশা করি আমি কী বলতে চাইছি, তা বুঝতে পারছেন।'

আরও পড়ুন - Vivek Agnihotri Updates: কঙ্গনা রানাউতের পর বলিউডের 'অন্ধকার দিক' নিয়ে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী

চলতি বছর এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। সম্পর্ক নিয়ে তাঁরা বরাবরই খোলামেলা ছিলেন। কখনও নিজেদের সম্পর্কের কথা লুকোননি। রণবীর কপূরের পালি হিলের বাড়িতেই নতুন জীবন শুরু করেন তাঁরা। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন। কিন্তু বিয়ের পর রিসেপশন পার্টিতে হাজির ছিলেন বি টাউনের প্রায় সমস্ত তারকাই। 

অন্যদিকে, আলিয়া ভট্টকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ডার্লিংস' ছবিতে। যদিও এটি সিনেমা হলে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। 'ডার্লিং' ছবিতে আলিয়া শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবেই নন, তিনি রয়েছেন প্রযোজক হিসেবেও। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। এই ছবি দিয়েই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। জানা যাচ্ছে আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে এই ছবি। জানা যায়, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং থেকেই সম্পর্ক শুরু হয় তাঁদের।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget