এক্সপ্লোর

Vivek Agnihotri Updates: বলিউডের 'অন্ধকার দিক' নিয়ে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী

সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির 'অন্ধকার দিক' নিয়ে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী। 

মুম্বই: রেখে ঢেকে কথা বলতে একেবারেই পছন্দ করেন না 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। স্পষ্ট কথা বলা তাঁর অভ্যাস। তাই নানা ইস্যুতে নিজের বলিষ্ঠ মত দিয়ে থাকেন। বলিউড প্রসঙ্গেও নানা বিতর্কিত মন্তব্য করেন। সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির 'অন্ধকার দিক' নিয়ে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী। 

বলিউডের অন্দরের 'অজানা গল্প' ফাঁস করলেন বিবেক অগ্নিহোত্রী-

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী দীর্ঘ একটি পোস্ট করেছেন। তিনি সেখানে জানিয়েছেন যে, বলিউড শুধুমাত্র 'ট্যালেন্ট হাব' নয়। তার সঙ্গে অভিনেতারা মাদক এবং অ্যালকোহলেও ডুবে থাকেন। বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, 'আপনারা যে বলিউড দেখেন, তা আসল বলিউড নয়। আসল বলিউডের অনেক অন্ধকার দিক রয়েছে। সেই অন্ধকার এতটাই গাঢ় যে, সাধারণ মানুষের পক্ষে তার হদিশ পাওয়া মুশকিল। সেই অন্ধকার দিকের মধ্যে আপনারা অনেক কবর দেওয়া স্বপ্ন, অপূর্ণ স্বপ্ন, নষ্ট করে দেওয়া স্বপ্ন দেখতে পাবেন। বলিউড যদি ট্যালেন্টের জাদুঘর হয়, তাহলে অন্যদিকে, তা ট্যালেন্টের কবরখানাও। এটা শুধুমাত্র বাতিল হওয়ার কারণ হিসেবে নয়। যাঁরাই এখানে আসেন, তাঁরা জানেন, সমস্ত কিছুর সঙ্গে বাতিল হওয়ার ঘটনা জড়িয়ে থাকবে। এখানে বহু প্রতিভার গলা টিপে খুন করা হয়। একজন মানুষ খাবার ছাড়াও বেঁচে থাকতে পারেন। কিন্তু সম্মান ছাড়া, আশা ছাড়া, স্বপ্ন ছাড়া বেঁচে থাকতে পারেন না। এখানে কোনও মধ্যবিত্ত পরিবারের প্রতিভার উন্নতি হয় না। ভাগ্যবান তাঁরা, যাঁরা বাড়ি ফিরে যান। যাঁরা থেকে যান, ধ্বংস হয়ে যান।'

আরও পড়ুন - Sonam Kapoor: 'সন্তানের জন্ম দেওয়া খুব স্বার্থপর সিদ্ধান্ত', কেন এমন বললেন সোনম?

বিবেক অগ্নিহোত্রী আরও বলেন, 'যাঁরা এখানে সামান্য সাফল্য পান, সেটা আসল নয়। তাঁরা মাদক, অ্যালকোহল এবং আরও নানা কিছুর মাধ্যমে নিজেদের জীবন শেষ করে ফেলেন। তাঁদের এখন টাকা প্রয়োজন। তাই তাঁরা টাকার জন্য অন্য অনেক পথ ধরেন। কিন্তু সাফল্য আবার এখানে মারাত্মক। এখানে অনেককেই ক্ষমতা এবং রোজগার ছাড়া একটা দুনিয়ায় থাকতে হয়। তোমাকে তারকার মতো দেখতে হবে, তারকার মতো পার্টি করতে হবে, তারকাদের মতো পিআর করতে হবে। কিন্তু তুমি তারকা নও। এখানে বন্দুক এবং ছুড়ি ছাড়া গ্যাংস্টারের মতো ব্যবহার করতে হয়।' 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক তাঁর বক্তব্য শেষ করেছেন, 'একদিন তোমাকে শেষ হয়ে যেতে হবে। আর তখন দুনিয়া তোমার আসল চেহারাটা দেখতে পাবেই।'

প্রসঙ্গত, 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সাফল্যের পর 'দ্য দিল্লি ফাইলস' নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী। যা মুক্তি পেতে পারে ২০২৪ সালে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget