এক্সপ্লোর

Rocky Aur Rani Ki Prem Kahani Shoot: রণবীরের 'চন্না মেরেয়া' কায়দায় 'রকি অউর রানি কি প্রেম কাহানি' টিমকে বিদায় আলিয়ার

Alia Bhatt Shoot Wrap Up: এই ছবিতে আলিয়া ভট্ট, রণবীর সিংহ ছাড়াও দেখা যাবে বর্ষীয়াণ অভিনেতা ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। ছবিটি আগামী বছরের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

মুম্বই: আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র (Rocky Aur Rani Ki Prem Kahani) শ্যুটিং শেষ করলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত এই ছবির শেষ দিনের একটি ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 

'রকি অউর রানি কি প্রেম কাহানি'র শ্যুটিং ব়্যাপ আপ

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করলেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। ভিডিও ক্লিপে ছবির গোটা টিমের সঙ্গে দেখা গেল আলিয়া ভট্ট ও রণবীর সিংহকে (Ranveer Singh)। শ্যুটিংয়ের শেষ দিন সেটেই আনন্দ করে সকলের সঙ্গে কাটালেন অভিনেত্রী। তবে ভিডিওর শ্রেষ্ঠ অংশ নিঃসন্দেহে, গোটা টিমকে আলিয়ার বিশেষ ঢঙে বিদায় জানানো। স্বামী রণবীর কপূরের (Ranbir Kapoor) কায়দায় 'গুড বাই' জানালেন হবু মা আলিয়া ভট্ট।

ভিডিওয় দেখা যাচ্ছে, আলিয়া যেই সেট ছাড়তে যাবেন, তখনই রণবীর কপূরের বিখ্যাত বিরহের গান 'চন্না মেরেয়া' (Channa Mereya) বাজান পরিচালক কর্ণ। আর সক্কলকে চমকে দিয়ে রণবীরের হুক স্টেপে গোটা টিমকে বিদায় জানালেন অভিনেত্রী।

এদিন ভিডিও পোস্ট করে কর্ণ লেখেন, 'কথায় কথায় আমার রানির বিদায়! দেখুন রকি কীভাবে তাঁকে চিয়ার করছে! আমার উত্তেজিত ক্যামেরা চালনা মাফ করবেন। রানি এই প্রেম কাহানিতে কাজ করে নিয়েছে এবার রকি তুমিও এই ব়্যাপের ময়দানে নেমে পড়ো।' ক্যাপশনের শেষে লিখলেন, 'আমার ইমোশনাল লাইব্রেরি থেকে বেছে নেওয়া গান।' ভিডিও পোস্ট হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে আলিয়া ভট্ট, রণবীর সিংহ ছাড়াও দেখা যাবে বর্ষীয়াণ অভিনেতা ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। ছবিটি আগামী বছরের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

আরও পড়ুন: Shamshera Box Office Collection: নিম্নমুখী ব্যবসা, চতুর্থ দিনে 'শামশেরা'র আয় পার করল না ৩ কোটির গণ্ডি

২০১৬ সালের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির পর 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র হাত ধরে পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর। 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিরই বিখ্যাত গান 'চন্না মেরেয়া'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget