এক্সপ্লোর

আজ যাঁরা স্বজনপোষণ নিয়ে কথা বলছেন, তাঁদের ছেলেমেয়েরা যদি ভবিষ্যতে ছবি করতে চান? প্রশ্ন তুললেন সোনি রাজদান

সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ বিতর্কে সকলের তোপের মুখে কর্ণ জোহর, আলিয়া ভট্টরা। এই মুহূর্তে সোনি রাজদানের এই প্রশ্ন নিঃসন্দেহে আলোচনার মোড় ঘোরাতে পারে।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে স্বজনপোষণ বিতর্কে সরগরম বিনোদন দুনিয়া। অভিনয় জগৎ থেকে গানের দুনিয়া, সব ক্ষেত্র থেকে স্বজনপোষণের অভিযোগ সামনে আসছে। মন্তব্য,পাল্টা মন্তব্যের ঝড়ে কার্যত নেটদুনিয়া উত্তাল। তারকা-সন্তানরা বোশিরভাগ সময়ই কম যোগ্যতা নিয়েই কাজ পেয়ে যান ছবিতে, এমন অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধেই। নেটিজেনদের আক্রমণে কার্যত পর্যুদস্ত সোনম কপূর, সোনাক্ষী সিংহরা। এরই মধ্যে ট্যুইটারে এই বিষয়ে নিজের মতপ্রকাশ করেছেন পরিচালক হনসল মেহতা। তিনি লিখেছেন, তিনি প্রযোজনা করবেন বলে তাঁর ছেলে ছবি পরিচালনা করেন না। তিনি ছবি তৈরি করেন, কারণ তাঁর সেই যোগ্যতা আছে। শেষমেষ কিন্তু তাঁকেই তাঁর কেরিয়ার গঠন করতে হবে, তাঁর বাবাকে নয়। তাঁর ছায়া একদিকে যেমন ছেলের কাছে আশীর্বাদ তেমন অভিশাপও। এর উত্তরে আলিয়া ভট্টের মা সোনি রাজদান লেখেন, 'তারকা সন্তানদের উপর মানুষের প্রত্যাশার চাপও অনেক বেশি। আর আজ যাঁরা স্বজনপোষণ নিয়ে এত কথা বলছেন, যাঁরা নিজের চেষ্টায় এই দুনিয়ায় জায়গা তৈরি করেছেন, তাঁদের পরবর্তী প্রজন্মও যদি এই কাজে আসতে চায়, তাহলে? তাঁরা কি বারণ করবেন?' সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ বিতর্কে সকলের তোপের মুখে কর্ণ জোহর, আলিয়া ভট্টরা। এই মুহূর্তে সোনি রাজদানের এই প্রশ্ন নিঃসন্দেহে আলোচনার মোড় ঘোরাতে পারে।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget