এক্সপ্লোর

আমাদের একা থাকতে দিন, সংবাদমাধ্যমকে আর্জি শ্রীদেবীর পরিবারের

মুম্বই: রুপোলি পর্দার আইকন শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর প্রয়াত অভিনেত্রীর পরিবারের আর্জি, এই অসময়ের মৃত্যুশোক থেকে বেরিয়ে আসার জন্য তাদের যেন একটু একলা ছেড়ে দেওয়া হয়। একইসঙ্গে, সংবাদমাধ্যমের প্রতি পরিবারের অনুরোধ, মর্যাদার সঙ্গে বেঁচেছিলেন শ্রীদেবী। মৃত্যুর পরও যেন তাঁর সেই ঐতিহ্যকে সম্মান করা হয়।

গত শনিবার, দুবাইতে আচমকা মৃত্যু হয় ৫৪ বছরের শ্রীদেবীর। তাঁর মৃত্যুতে দেশজুড়ে তীব্র জল্পনার সৃষ্টি হয়। অবশেষে এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন কপূর, আয়াপ্পান ও মারওয়া পরিবারের তরফে যৌথ বিবৃতি প্রকাশ করে বলা হয়, গত কয়েকদিন ধরে ভীষণই কঠিন সময় দিয়ে চলছে আমাদের পরিবার। বিশেষ করে, এদিন ছিল কঠিনতম। আমরা সেই সুন্দর আত্মাকে চিরনিদ্রায় পাঠালাম, যে ভীষণই তাড়াতাড়ি সকলকে ছেড়ে চলে গেল।

বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে চলা এই কঠিন সময়কে অতিক্রম করতে আমাদের একমাত্র সাহায্য করেছে  সকলের বিপুল পরিমাণ ভালবাসা ও সহযোগিতা। তা সে – সহকর্মী হোন বা অসংখ্য ভক্ত, অথবা পরিবার কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শুভান্যুধায়ীরা। বিবৃতিতে বলা হয়েছে, পরিবার-পরিজনের সঙ্গে তাঁর যোগাযোগ যেমন ছিল, তেমনই দর্শকদের সঙ্গেও একই যোগাযোগ ছিল। ফলে, তিনি যে ঐতিহ্য ছেড়ে গেলেন, তা অনন্য।

বিবৃতিকে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলা হয়েছে, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। একইসঙ্গে, শোকযন্ত্রণা থেকে বেরিয়ে আসার সময় দিন। তিনি সারাটা জীবন সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচেছিলেন। তাই আশা করব, এখনও তাঁর সেই সম্মান প্রাপ্য। শ্রীদেবী যে ঐতিহ্য ছেড়ে গেলেন, তা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দুই কন্যা—জাহ্নবী ও খুশির। হৃদয়ে ব্যথা না নিয়ে তাঁরা যাতে জীবনে এগোতে পারেন, তার জন্য সকলের সহযোগিতা কাম্য।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget