এক্সপ্লোর

Allu Arjun: পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন অল্লু অর্জুন

Allu Arjun News: অল্লু অর্জুন একটি নিয়মমাফিক জামিনের আবেদন করেন। এই ঘটনায় অল্লু অর্জুন ১১ নম্বর অভিযুক্ত।

কলকাতা: সমস্যা যেন পিছু ছাড়ছে না অল্লু অর্জুনের (Allu Arjun)। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এর আগেই গ্রেফতার করা হয়েছিল অল্লু অর্জুনকে। এর রাত জেলেও কাটাতে হয়েছিল তাঁকে। আর এবার সেই ঘটনায় জেলে ভার্চুয়াল হাজিরা দিলেন অল্লু অর্জুন। ঘটনার শুরুটা হয়েছিল হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজিত একটি স্পেশাল স্ক্রিনিং থেকে। 'পুষ্পা ২' দেখার জন্য আগে থেকেই ভিড় করেছিলেন প্রচুর মানুষ। আর হঠাৎ সেখানে আসেন অল্লু অর্জুন। দক্ষিণী তারকাকে দেখার জন্য বাঁধ ভাঙে উচ্ছাসের। আর জনতার ভিড়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় রেবতি নামে এক মহিলার। গুরুতর আহত হয় ওই মহিলার ৯ বছরের শিশু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। আর এই ঘটনায় মামলা রুজু করা হয়েছিল অভিনেতার নামে। 

আজ সেই মামলায় কোর্টে ভার্চুয়াল হাজিরা দিলেন অল্লু অর্জুন। এদিন তিনি একটি নিয়মমাফিক জামিনের আবেদন করেন। এই ঘটনায় অল্লু অর্জুন ১১ নম্বর অভিযুক্ত। এই ঘটনায় ইতিমধ্যেই একটি জামিনের আবেদন করেছেন অল্লু অর্জুন। সেই মামলার শুনানি হবে আগামী ৩০ ডিসেম্বর। আপাতত নিজের জুবিলি হিলসের বাড়িতেই রয়েছেন অল্লু অর্জুন। তবে বাড়িতে হামলার ঘটনা হওয়ার পরে তিনি তাঁর ছেলে ও মেয়েকে দাদু ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি ও তাঁর স্ত্রী রয়েছেন তাঁদের জুবিলি হিলসের বাড়িতেই। তবে গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখার জন্য তাঁদের জুবিলি হিলসের বাড়ি ঢেকে দেওয়া হয়েছে সাদা পর্দায়। 

অন্যদিকে, ২০ দিন পরে হাসপাতাল থেকে এল সামান্য সুখবর। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে যে মহিলার মৃত্যু হয়েছিল আর গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল মাত্র ৯ বছরের শিশু, তার জ্ঞান ফিরেছে। শিশুটির নাম শ্রী তেজ। এতদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল সে। ছিল ভেন্টিলেশনে। তবে সদ্যই তাঁর জ্ঞান ফিরেছে। কিন্তু জ্ঞান ফিরলেও এখনও তাঁর বিপদ কাটেনি বলেই জানা যাচ্ছে। এখন তাঁর ভেন্টিলেশনে থাকার দরকার নেই বটে, কিন্তু সে যে একেবারে বিপদমুক্ত এ কথা বলা যায় না। এখনও হাসপাতালেই থাকতে হবে শ্রী তেজকে। তবে সে বিপদমুক্ত নয়। এখন তাঁর আর ভেন্টিলেশনে থাকবার প্রয়োজন নেই বটে, কিন্তু আহত শিশুর বাবা জানিয়েছে, সে এখনও পর্যন্ত কাউকে চিনতে পারছে না। তবে চিকিৎসকদের আশা, চিকিৎসায় যখন শ্রী তেজ একবার সাড়া দিতে শুরু করেছে তখন সে ধীরে ধীরে হলেও সুস্থ হয়ে উঠবে। পরিবারের লোকেরা বারে বারে তার নাম ধরে ডাকলে সে পরিবারের সবাইকে চিনতে পারবে বলেও আশা চিকিৎসকদের। 

আরও পড়ুন: Salman Khan: নিরাপত্তার ঘেরাটোপে মধ্যরাতে সলমনের জন্মদিন, হাজির রইল শুধুমাত্র পরিবার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget