এক্সপ্লোর

Allu Arjun Birthday: ৩ বছর বয়সে প্রথম অভিনয়, ঐশ্বর্য্য রাইয়ের প্রেমে পড়েছিলেন অল্লু অর্জুন?

Actor Allu Arjun Birthday: কেবল অভিনয় ও নাচ নয়, অনেকেই জানেন না, অল্লু অর্জুন একজন চারকোল শিল্পী। আঁকতে ভালবাসেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে অ্যানিমেশনের প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি।

কলকাতা: প্রথম ক্যামেরার সমানে যখন দাঁড়িয়েছিলেন, তখন তাঁর বয়স মাত্র ৩ বছর। বুঝতেনই না অভিনয় কাকে বলে। তবে তাঁর ভাগ্যের সুতো বাঁধা ছিল রুপোলি পর্দার সঙ্গেই। পরিবারের সঙ্গে রুপোলি পর্দার যোগ ছিল আগেই... বাবা ছিলেন প্রযোজক, কমেডিয়ানের চরিত্রে সুনাম অর্জন করেছিলেন দাদুও। তবে তাঁর খ্যাতি যে সবকিছু ছাপিয়ে যাবে.. এই কথা ভাবতে পারেননি কেউই। তিনি অল্লু অর্জুন (Allu Arjun)। দক্ষিণী এই তারকার আজ জন্মদিন। 

'পুষ্পা' রূপে গতকালই সোশ্যাল মিডিয়ায় এক চমক দিয়েছিলেন অল্লু। 'পুষ্পা ২'-এর যে পোস্টার তিনি শেয়ার করে নিয়েছিলেন, তাতে অচেনা দক্ষিণী হার্টথ্রব। শাড়ি, গয়নায় নজর কেড়েছিলেন তিনি। তবে অভিনেতার গোটা জীবন জুড়েই রয়েছে ছোট বড় এমন অনেক চমক, যা অবাক করে দিতে পারে অনুরাগীদেরও। 

প্রথম 'বিজেতা' (Vijetha) ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন অল্লু। তখন তাঁর বয়স মাত্র ৩ বছর। সালটা ছিল ১৯৮৫। এরপরে. ২০০১ সালে 'ড্যাডি' (Daddy) ছবিতে দেখা গিয়েছিল অল্লুকে, তবে অভিনেতা নয়, নৃত্যশিল্পী হিসেবে। বর্তমানেও অভিনয়ের পাশাপাশি অল্লুর নাচের প্রতিভা ঈর্ষণীয়। তাঁর নাচের ক্ষিপ্রতা, স্টেপ, স্টাইল, সবেতেই মুগ্ধ অনুরাগীরা। এরপরে, গঙ্গোত্রী (Gangitri) ছবির হাত ধরে পেশাগতভাবে বড়পর্দায় পা রাখেন অল্লু অর্জুন, তাঁর প্রথম ছবির প্রযোজক ছিলেন তাঁর বাবাই।

বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম একজন সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতা অল্লু অর্জুন। নিজেকে বিভিন্ন চরিত্রের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ভালবাসেন তিনি। তাঁর বিভিন্ন ধারার অভিনয়ে বারে বারে মুগ্ধ হয়েছেন দর্শক। নাচের পাশাপাশি অল্লু একজন প্রশিক্ষণপ্রাপ্ত জিমন্যাস্ট, আর তাঁর এই প্রতিভার জন্যই তিনি সমস্ত রকম নাচেই চমকে দিতে পারেন অনুরাগীদের। 

কেবল অভিনয় ও নাচ নয়, অনেকেই জানেন না, অল্লু অর্জুন একজন চারকোল শিল্পী। আঁকতে ভালবাসেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে অ্যানিমেশনের প্রশিক্ষণও নিয়েছিলেন অল্লু। তিনি গানও গাইতে ভালবাসেন, প্লেব্যাকও করেছেন তিনি। গাড়ির সখ রয়েছে অল্লু অর্জুনের। তাঁর সংগ্রহে রয়েছে বিভিন্ন দামি গাড়ি। 

প্রত্যেক বছর জন্মদিনে নাকি রক্তদান করেন অল্লু অর্জুন। শোনা যায়, অল্লু অর্জুন ঐশ্বর্য্য় রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)-এর অনুরাগী ছিলেন। এমনকি, যখন অভিষেক বচ্চনের (Abhishek Bacchan)-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাইসুন্দরী, তখন তাঁর মন ভেঙে যায়! ২০১১ সালে স্নেহা রেড্ডির সঙ্গে ঘর বাঁধেন অল্লু। এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে তাঁদের।

আরও পড়ুন: Parineeti Chopra: লন্ডনে জমিয়ে ছুটি কাটাচ্ছেন পরিণীতি! সঙ্গে রয়েছেন 'কাছের মানুষ'

সেরা শিরোনাম

Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget