এক্সপ্লোর

Upcoming Bollywood Release: বক্সঅফিসে জোর টক্কর, একইদিনে মুক্তি পাচ্ছে 'সিঙ্ঘম এগেন' ও 'পুষ্পা ২'! পাল্লা ভারী কার?

Pushpa 2- Singham Again Release Date: আগামী বছর ১৫ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে এই দুই ছবি।

কলকাতা: অল্লু অর্জুনের (Allu Arjun) প্যান ইন্ডিয়া ছবি 'পুষ্পা ২' (Pushpa 2)-এর মুক্তির তারিখ (Pushpa 2 Release Date Announced) ঘোষণা হয়েছে গতকাল। আগামী বছর ১৫ অগাস্ট, ২০২৪ সালে, মুক্তি পাবে 'পুষ্পা ২'। আর এই একইদিনে মুক্তি পেতে চলেছে 'সিঙ্ঘম এগেন' (Singham Again)। ফলে বক্সঅফিসে যে এই দুই ছবির জোর টক্কর হতে চলেছে একথা বলাই বাহুল্য়।

উল্লেখ্য়, ২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার (National Award) পান অল্লু অর্জুন। সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও পৌঁছয় এই ছবির ঝুলিতে। প্রথম ছবির শেষ ভাগেই ঘোষণা করা হয় দ্বিতীয় ভাগের কথা। তবে সেই ছবির কাজ পিছিয়ে যায় বারবার।

 আরও পড়ুন...

আমার অনুরাগীরা অনেকেই মাল্টিপ্লেক্সে যেতে পারেন না, তাঁদের জন্যই ছোটপর্দায় বার বার ফেরা: অপরাজিতা

সুকুমার পরিচালিত এই ছবিতে অভিনেতা ফাহাদ ফাসিলকে তাঁর পূর্ববর্তী চরিত্রেই ফিরতে দেখা যাবে। এস পি ভওয়ার সিংহ শেখাওযাতের চরিত্রে অভিনয় করবেন তিনি, এছাড়া রশ্মিকা মান্দান্নাও (Rashmika Mandanna) ফিরবেন তাঁর মল্লেটি শ্রীভল্লীর চরিত্রে। 

পুষ্পার গল্প মূলত ১৯৯০-এর প্রেক্ষাপটে তৈরি। লাল চন্দনকাঠের চোরা ব্যবসার মাফিয়ার গল্প মূলত এই ছবি। পুষ্পার চরিত্রে দেখা গেছে অল্লু অর্জুনকে। এই ছবিতে মুখ্য খল চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। 

অন্য়দিকে, ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী রোহিত শেট্টি ও অজয় দেবগণের 'সিঙ্ঘম এগেন' (Singham Again)  পর্দায়  দেখতে আবারও মুখিয়ে থাকবেন দর্শক। 

'সিঙ্ঘম এগেন' ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গত বছরের ডিসেম্বর মাসে এই ঘোষণা করা হয়। তাঁকেও ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে। 

উল্লেখ্য়, অজয় দেবগণকে শেষ দেখা গিয়েছিল 'অ্যাকশন ড্রামা' ঘরানার ছবি 'ভোলা'য়। বক্স অফিসে বিশেষ ভাল লাভ করতে পারেনি যদিও সেই ছবি। প্রায় দুই সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলার পর বিশ্বজুড়ে মোট আয়ে ১০০ কোটির গণ্ডি পার করতে পেরেছে এই ছবি। তাঁর আগামী ছবি 'ময়দান', চলতি বছরের ২৩ জুন মুক্তি পাওয়ার কথা। এর পর অজয়ের ঝুলিতে রয়েছে নীরজ পাণ্ডে পরিচালিত 'অরো মে দম থা', তব্বুর সঙ্গে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget