এক্সপ্লোর

Kishore Kumar: কিশোর কুমারের একাধিক বিবাহ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন অমিত কুমার

Amit Kumar: সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিত কুমার মধুবালার বায়োপিক প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'কেন নয়? নিশ্চয়ই বায়োপিক হতে পারে।'

মুম্বই: কিংবদন্তী অভিনেত্রী মধুবালার (Madhubala) বায়োপিক তৈরি নিয়ে তাঁর যে কোনও অমত নেই তা স্পষ্ট জানিয়ে দিলেন অমিত কুমার (Amit Kumar)। মধুবালা কিশোর কুমারের (Kishore Kumar) দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রুমা গুহঠাকুরতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি মধুবালাকে বিবাহ করেন। বাবার বিবাহিত জীবন নিয়ে অমিত কুমার কখনও তাঁকে কোনও প্রশ্ন করেননি বলেও জানালেন। পাশাপাশি বাবার বিবাহিত জীবন নিয়ে নিজের প্রতিক্রিয়াও দিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে।

বাবার বিবাহিত জীবন প্রসঙ্গে অমিত কুমার-

সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিত কুমার মধুবালার বায়োপিক প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'কেন নয়? নিশ্চয়ই বায়োপিক হতে পারে।'  বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, মধুবালার বায়োপিক তৈরি করতে পারেন পরিচালক অনুরাগ বসু। কিন্তু এখনও পর্যন্ত তা নিশ্চিত নয়। কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের চার স্ত্রী। রুমার গুহঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি এবং লীনা চন্দ্রভারকর। অমিত কুমারকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এতে তিনি কখনও ক্ষুব্ধ হননি। জানিয়ে দেন, সেটা ছিল কিশোর কুমারের ব্যক্তিগত জীবন। পাশাপাশি এও বলেন, কিশোর কুমার অত্যন্ত পারিবারিক মানুষ ছিলেন। তাঁকে ভুল বোঝা হয়েছে। তাঁকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। 

আরও পড়ুন - Siddhant Kapoor Detained: মাদক নেওয়ার অভিযোগে রেভ পার্টি থেকে আটক শক্তি-পুত্র সিদ্ধান্ত কপূর

অমিত কুমার জানান, যেদিন রুমা গুহঠাকুরতার সঙ্গে কিশোর কুমারের বিবাহবিচ্ছেদ হয়, সেদিন নিজের বাংলোতে নিজের অত্যন্ত পছন্দের গাড়িটি কবর দিয়েছিলেন। অভিনেতা হিসেবে প্রথম যখন ছবিতে অভিনয় করেন, তখন সেই গাড়িটি দুজনে কিনেছিলেন। 

প্রসঙ্গত, ১৯৫০ সালে সত্যজিৎ রায়ের ভাইঝি রুমা গুহঠাকুরতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিশোর কুমার। অমিত কুমারের জন্ম হয় ১৯৫২ সালে। পরবর্তীকালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের মধ্যে। কিশোর কুমার বিয়ে করেন মধুবালাকে। ফের বিয়ে করেন রুমা গুহঠাকুরতাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Soham Chakraborty : এবার বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী ! 'বিরাট প্রতারণা', জামিনঅযোগ্য ধারায় FIR
এবার বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী ! 'বিরাট প্রতারণা', জামিনঅযোগ্য ধারায় FIR
Srijla Guha: নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
Swarup Biswas: 'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
Rudranil Ghosh on Swarup Arrest: 'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget