এক্সপ্লোর

Amitabh Bacchan: 'আমার মাথা নত করে দাও হে...', অনুরাগীদের উদ্দেশে করজোড়ে অমিতাভের বার্তা, 'ওদের জন্য়ই আমি আছি'

Amitabh Bacchan: ভিডিওতে দেখা যায়, জনতার দিকে করজোড়ে ধন্যবাদ জানান অমিতাভ। তাঁর জন্য আনা ছবি ও প্ল্যাকার্ডে সাক্ষর করে দেন নিজেই। সবাই ফ্রেমবন্দি করার চেষ্টা করে শাহেনশাহের এই ঝলককে

কলকাতা: তাঁর বাড়ির সামনে প্রায় রোজই কমবেশি জমায়েত হয় অনুরাগীদের। 'জলসা'-র গেট ঠেলে বেরিয়ে আসেন তিনি, দেখা করেন অনুরাগীদের সঙ্গে। তাঁকে ঘিরে উন্মাদ, উচ্ছ্বাস যেন বয়সের সঙ্গে সঙ্গে বাড়ে.. কমে না। সদ্য, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে দেখা করার এমনই একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। 

সামনেই মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের নতুন ছবি প্রোজেক্ট কে (Project-K)। সেই হুডি পরেই এদিন অনুরাগীদের সামনে আসেন অমিতাভ। তাঁকে দেখে উচ্ছ্বাস অনুরাগীদের মধ্যে। সোশ্য়াল মিডিয়ায় নিজেই সেই ঝলক শেয়ার করে নিয়েছেন তিনি। লিখেছেন, 'ওঁদের থেকে আমি অবিশ্রান্ত ভালবাসা পাই। ওঁদের জন্যই আমি রয়েছি। করজোড়ে আমি তাঁদের প্রণাম ও সম্মান জানাচ্ছি।'

ভিডিওতে দেখা যায়, জনতার দিকে করজোড়ে ধন্যবাদ জানান অমিতাভ। তাঁর জন্য আনা ছবি ও প্ল্যাকার্ডে সাক্ষর করে দেন নিজেই। সবাই ফ্রেমবন্দি করার চেষ্টা করে শাহেনশাহের এই ঝলককে। সেই সুযোগও দেন অমিতাভ। কালো পোশাকে তিনি যেন চিরতরুণ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।

প্রসঙ্গত, বর্তমানে চর্চায় রয়েছে নতুন এই ছবি, 'প্রোজেক্ট কে'। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), দিশা পাটানি (Disha Patani), প্রভাস (Prabhash)-এর পাশাপাশি প্রোজেক্ট কে-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা কমল হাসান (Kamal Haasan)-কে। এই ছবিতে রয়েছে একটি বাংলা যোগও। আগামী ছবি 'প্রোজেক্ট কে' (Project K)-তে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), প্রভাস (Prabhash)-এর মতো তারকাদের পাশাপাশি নাম রয়েছে বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)-এর ও।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি'র প্রতিবেদন অনুযায়ী, বহু প্রতীক্ষিত এই কল্পবিজ্ঞান (Sci-Fi) ঘরানার বিগ বাজেট ভারতীয় ছবির প্রথম এক্সক্লুসিভ ঝলক প্রকাশ্যে আসবে 'স্যান দিয়েগো কমিক-কন'-এ (San Diego Comic-Con) উপস্থিত প্রতিভাদের সামনে। SDCC-র উদযাপন শুরু হবে, বৈজয়ন্তী মুভিজের মাধ্যমে এই ছবির কিছু অংশ অনুরাগীদের সামনে প্রকাশ্যে এনে। ১৯ জুলাই এই অনুষ্ঠানের উদ্বোধন। সেই রাতেই প্রকাশ্যে আসবে 'প্রজেক্ট কে' ছবির এক্সক্লুসিভ ফুটেজ। 

 

আরও পড়ুন: Soumitra Ray: চোখে ব্যান্ডেজ, অপরেশন থিয়েটারে বসেই সৌমিত্র গেয়ে উঠলেন 'কান্দে শুধু মন'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget