এক্সপ্লোর

Amitabh Bacchan on Oti Uttam: বড়পর্দায় 'ম্যাজিক করে' উত্তমকুমারকে ফেরাচ্ছেন সৃজিত, দেখে অবাক অমিতাভ বচ্চন!

Amitabh Bacchan on Srijit Mukherjee's Oti Uttam: উত্তমকুমারের বিভিন্ন ছবি থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে যাওয়া সংলাপ বসিয়ে এমনভাবেই তৈরি করা হয়েছে, যেন বর্তমান প্রজন্মের সঙ্গে কথা বলছেন উত্তমকুমার স্বয়ং

কলকাতা: শনিবার প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। 'অতি উত্তম' (Oti Uttam)। এই ছবি নিয়ে, বহুবার-বহু কথাই বলেছেন পরিচালক। অবশেষে সেই ট্রেলার প্রকাশ্যে এল। 'ম্যাজিক' করে যেন উত্তমকুমারকে ফের পর্দায় ফিরিয়ে এনেছেন সৃজিত। কিন্তু কিভাবে? 

উত্তমকুমারের বিভিন্ন ছবি থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে যাওয়া সংলাপ কেটে কেটে বসিয়ে এমনভাবেই তৈরি করা হয়েছে, যেন বর্তমান প্রজন্মের সঙ্গে কথা বলছেন উত্তমকুমার স্বয়ং! এই ছবি সম্পর্কে খোদ পরিচালক বলেছিলেন, 'টানা ৪ বছরের গবেষণা, ৬২টা ছবি বারংবার দেখা,  সঠিক জায়গা খুঁজে বের করা, চিত্রনাট্য বদলানো,  প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া,  ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে অগণিত বৈঠক,  সিনেমাটোগ্রাফার,  ডিজাইনারদের সঙ্গে বার বার আলোচনার পরে, একটা স্বপ্ন সফল হতে যাচ্ছে। আপনি আছেন,  এটাই যথেষ্ট।'

এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chatterjee)। এছাড়াও রয়েছেন, অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্য। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেল অভিনেতা অভিনেত্রীদের ঝলক। আর দেখা গেল, উত্তমকুমারকে (Uttam Kumar)। সাদা কালো হলেও, তিনি যেন হেঁটে বেড়াচ্ছেন এই কলকাতার বুকেই। কথা বলছেন 'জেন জ়ি'-র সঙ্গে, বুঝতে চেষ্টা করছেন তাঁদের মনের কথা, প্রয়োজনে ধমকও লাগাচ্ছেন কখনও কখনও। স্বয়ং উত্তমকুমারকে ২০২৪ সালে নেমে আসতে দেখে, অনেক অনুরাগীর মতো উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-ও!

ট্রেলার মুক্তির পরেই, সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার শেয়ার করে নিয়েছেন বলিউডের শাহেনশাহ খোদ অমিতাভ বচ্চন। লেখেন, 'প্রথম ছবি, যার মুখ্যচরিত্রকে গড়া হয়েছে পুরনো সমস্ত ফুটেজ একত্রিত করে। উত্তমকুমারের প্রতি একটি শ্রদ্ধা এই ছবি। অতি উত্তম।'

 

এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বরে। তবে সময় পিছিয়ে, এই মাসেরই শেষের দিকে, ২২ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার হাত ধরে মুক্তি পাবে সৃজিতের 'অতি উত্তম'।

আরও পড়ুন: Prashmita-Anupam Marriage: বিয়ের পরে প্রথম ছবি পোস্ট প্রশ্মিতার, কী লিখলেন অনুপমের জন্য?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget