এক্সপ্লোর

Prashmita-Anupam Marriage: বিয়ের পরে প্রথম ছবি পোস্ট প্রশ্মিতার, কী লিখলেন অনুপমের জন্য?

Prashmita-Anupam Marriage News: 'শহরতলি জুড়ে/গলির মোড়ে মোড়ে/ তোমায় নিয়ে গল্প হোক'

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নতুন জীবন শুরু করার খবর শেয়ার করে নিয়েছিলেন কেবলমাত্র ১টি পোস্ট দিয়ে। একটি ছবি ও ছোট্ট একটিই লাইন। তাও শেয়ার করে নিয়েছিলেন অনুপম রায় (Anupam Roy)। আর বিয়ের পরে, সোশ্যাল মিডিয়ায় এই প্রথম ছবি শেয়ার করে নিলেন সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পাল (Prashmita Paul)। 

নিজের প্রোফাইলে একটি হলুদ শাড়ি পরা ছবি শেয়ার করে নিয়েছেন প্রশ্মিতা। দেখেই বোঝা যায়, তিনি দাঁড়িয়ে রয়েছেন কোনও বিবাহমন্ডপে। সেই ছবি শেয়ার করে প্রশ্মিতা লিখেছেন, 'আমরা যাকে হলুদ বলি..' । বাঙালি রীতি মেনে বিয়ে করেননি অনুপম বা প্রশ্মিতা। কেবল আইনি বিয়েই সেরেছেন তাঁরা। বিয়ের দিন তসরের ওপর লাল কাজ করা পাঞ্জাবি পরেছিলেন অনুপম। গোলাপি ও সোনালি কাজের বেনারসি পরেছিলেন প্রশ্মিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ও প্রশ্মিতার ছবি শেয়ার করে অনুপম লেখেন, 'নতুন করে'। 

সোশ্যাল মিডিয়ায় অনুপমের এই পোস্ট ভেসে গিয়েছে শুভেচ্ছাবার্তায়। এক অনুরাগী অনুপমেরই এক গানের লাইন তুলে লিখেছেন, ' শহরতলি জুড়ে/গলির মোড়ে মোড়ে/ তোমায় নিয়ে গল্প হোক'। টলিউডের অনেক বন্ধুরাই শুভেচ্ছা জানিয়েছেন সুরেলা এই জুটিকে। অনুপম ও প্রশ্মিতা দুজনেই সঙ্গীতজগতের মানুষ। সোশ্যাল মিডিয়ায় প্রশ্মিতা বিয়ের পরে প্রথম যে ছবি শেয়ার করে নিলেন, সেখানে অবশ্য অনুপমের ছবি নেই, নেই তাঁর কথাও। তবে নতুন জীবন নিয়ে অনুপম ও প্রশ্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।

বিয়ের দিন সোনার গয়না, এলো খোঁপায় ফুল আর হালকা মেকআপে সেজেছিলেন প্রশ্মিতা। তাঁর হাতে মেহেন্দি। তাঁর ও অনুপমের প্রেমকাহিনীর কথা প্রায় কেউই জানতেন না। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন থাকলেও, সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে কোনও পোস্ট কোনোদিনও শেয়ার করে নেননি তাঁরা। প্রথম পোস্ট শেয়ার করে নেন বিয়ের পরেই। সেই ছবি প্রকাশ্যে এসেছে শনিবার সন্ধেয়। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভেসেছেন যুগল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prashmita Paul (@prashmita)

আরও পড়ুন: Kanchan Sreemoyee Marriage: কনকাঞ্জলী দিয়ে শ্বশুরবাড়িতে এলেন শ্রীময়ী, কেমন কাটছে প্রথমদিন?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget