এক্সপ্লোর

Amitabh Bachchan Birthday: ‘শাহেনশা’র আবির্ভাব দিবস, জলসার বাইরে উৎসবের আমেজ, মাঝরাতে দেখা দিলেন অমিতাভও

Bollywood Updates: সোমবার রাতেই নয়, মঙ্গলবার সকালেও উৎসবের আমেজ ‘জলসা’র বাইরে।

মুম্বই: অশান্ত সময়ে সমাজের প্রতিনিধি হয়ে উঠেছিলেন তিনি। বয়স ৮০ ছুঁলেও, আজও ইতিহাস রচনা করে চলেছেন। তাই নেহাত জন্মদিন নয়, ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মতিথি, অনুরাগীদের কাছে মহানায়কের আবির্ভাব দিবসই (Amitabh Bachchan Birthday)। তার প্রতিচ্ছবি ধরা পড়ল মায়ানগরীর বুকে। সোমবার গভীর রাত থেকে অমিতাভের বাংলোর বাইরে জমাযেত অনুরাগীদের (Bollywood Updates)। তাঁদের নিরাশ করলেন না ‘বিগ বি’ও। গভীর রাতেই বাংলো থেকে বেরিয়ে অনুরাগীদের দেখা দিলেন তিনি (Celebrity Birthday)।

বয়স ৮০ ছুঁল অমিতাভ বচ্চনের

মঙ্গলবার জন্মদিন অমিতাভের। তার জন্য রাত থেকেই মুম্বইয়ে তাঁর বাংলো ‘জলসা’র বাইরে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। অনুরাগীদের উৎসাহে ঘাটতি পড়তে দেননি অমিতাভও। গভীর রাতেই বাংলো থেকে বেরিয়ে আসেন তিনি। অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। হাতজোড় করে ভালবাসা, সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়ে শ্বেতা বচ্চনকেও দেখা যায় অমিতাভের পাশে। তাতে অভিভূত হয়ে পড়েন অনুরাগীরা। ‘জলসার’ দরজায় মাথা ঠেকিয়ে ‘ঈশ্বর প্রণাম’ও সেরে নেন কেউ কেউ।

আরও পড়ুন: Amitabh Bachchan Birthday: একঝলক দেখতে লাইন পড়ে আজও, নাম সার্থক করে বিপ্লব রচনা করে চলেছেন অমিতাভ

তবে শুধু সোমবার রাতেই নয়, মঙ্গলবার সকালেও উৎসবের আমেজ ‘জলসা’র বাইরে। কেক, মোমবাতি, বাজনা নিয়ে হাজির অনুরাগীরা। আনা হয়েছে বিশালাকার কেকও। তবে অনুরাগীদের উচ্ছ্বাস নজর কাড়ছে রীতিমতো। কারণ কেউ হয়ে উঠেছেন ‘অমর আকবর অ্যান্টনি’র অমিতাভ, তো কেউ আবার সাদা কুর্তা, জহর কোট চাপিয়ে বাস্তবের অমিতাভ হয়ে উঠেছেন। পোস্টার, ব্যানার নিয়েও ভিড় করেছেন বহু মানুষ।

কবি হরিবংশ রাইবচ্চন এবং সমাজকর্মী তেজি বচ্চনের বড় ছেলে অমিতাভ। জন্মের সময় নাম রাখা হয়েছিল ‘ইনকিলাম’, স্বাধীনতা আন্দোলন এবং বিপ্লবের অনুপ্রেরণাতেই। পরে নাম বদলে হয় অমিতাভ। কিন্তু জন্মের পর পাওয়া নামই সার্থক করেছেন অমিতাভ। ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হোক ‘দাম্ভিক প্রৌঢ়’ অথবা ‘অভিমানী বাবা’, যা ছুঁয়েছেন, তাই হয়ে গিয়েছে সোনা।

মুম্বইয়ে ‘জলসা’র বাইরে ভিড় অনুরাগীদের

জন্মদিনে তাই ‘শাহেনশা’কে ভালবাসায় ভাসিয়ে নিয়ে যাচ্ছেন অনুরাগীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটারে তিনি লেখেন, ‘অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা। ভারতীয় বিনোদন জগতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব উনি। প্রজন্মের পর প্রজন্মের মনোরঞ্জন করে গিয়েছেন। ওঁর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি’। তবে বয়স ৮০ ছুঁলেও, অত্যন্ত  ব্যস্ত অমিতাভ। এখনও একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। টেলিভিশনেও নিয়মিত দেখা যায়।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget