এক্সপ্লোর

Amitabh Recalls Shashi Kapoor: হঠাৎ শশী কপূরকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট অমিতাভ বচ্চনের

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অমিতাভ বচ্চন শশী কপূরের সঙ্গে বেশ কিছু পুরনো ছবি দিয়ে একটি কোলাজ তৈরি করে তা শেয়ার করেছেন। সঙ্গে আবেগপ্রবণ হয়ে লিখেছেনও কিছু শব্দ।

মুম্বই: একশো বছরের ভারতীয় সিনেমায় সবথেকে জনপ্রিয় ডায়লগ কী? 'দিওয়ার' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা শশী কপূর (Shashi Kapoor) যখন তাঁরই অপরাধী হয়ে যাওয়া ভাইয়ের সামনে দাঁড়ান, তখন অমিতাভ বচ্চন শশী কপূরকে জিজ্ঞাসা করেন, 'মেরে পাস বাংলা হ্যায়, গাড়ি হ্যায়, ব্যাঙ্ক ব্যালেন্স হ্যায়। তুমহারে পাস কেয়া হ্যায়।' শশী কপূরের ছোট্ট জবাব ছিল, 'মেরে পাস মা হ্যায়।' আজও এদেশের সিনেমাপ্রেমীরা বিশ্বাস করেন, এটাই একশো বছরের ভারতীয় সিনেমায় সবথেকে জনপ্রিয় ডায়লগ। প্রসঙ্গত, রুপোলি পর্দায় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং শশী কপূরের জুটি সর্বজনবিদিত। দুজনেই অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। আর সেসব ছবি দেখতে সিনেমাহলে ভিড় জমিয়েছে দর্শক।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অমিতাভ বচ্চন শশী কপূরের সঙ্গে বেশ কিছু পুরনো ছবি দিয়ে একটি কোলাজ তৈরি করে তা শেয়ার করেছেন। সঙ্গে আবেগপ্রবণ হয়ে লিখেছেনও কিছু শব্দ। ব্যস। সেই ছবির রসায়নই যেন টের পেলেন তিনি। কমেন্টের বন্যা বয়ে গেল অমিতাভ বচ্চনের সেই পোস্টে। কে কমেন্ট করলেন না তাতে। আম অমিতাভ অনুরাগী থেকে বলিউডের তারকারা, প্রত্যেকেই নিজের মতামত জানিয়েছেন কমেন্টে।

আরও পড়ুন - Top Entertainment News Today: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর-শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এক ঝলকে আজকের সেরা বিনোদনের খবর

অমিতাভ বচ্চনের পোস্ট করা কোলাজটিতে একটি ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনের পিছনেই দাঁড়িয়ে রয়েছেন শশী কপূর। প্রসঙ্গত, দৃশ্যটি 'কভি কভি' ছবির। ছবির নিচে ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন, 'জমানা বিত গয়া। না জানে কিতনি ফিল্মে কি সাথ মে।' অভিনেতা রোহিত রয় এই পোস্টের কমেন্টে লেখেন, 'চিরকালের সেরা জুটি'। আবার সেই কমেন্টে একজন অনুরাগী লিখেছেন, 'ওল্ড ইজ গোল্ড'। প্রসঙ্গত, 'কভি কভি' ছাড়াও অমিতাভ বচ্চন এবং শশী কপূর অভিনয় করেছেন 'রোটি কাপড়া অউর মকান', 'দিওয়ার', 'কালা পাত্থর', 'সিলসিলা', 'নমক হালাল' এবং আরও অনেক ছবিতে। ২০১৭ সালে অবশ্য ৭৯ বছর বয়সে প্রয়াত হন শশী কপূর। বোঝাই যাচ্ছে একথা আজও মেনে নিতে পারেননি তাঁর দীর্ঘদিনের সহ অভিনেতা অমিতাভ বচ্চন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget