এক্সপ্লোর

Amitabh Bachchan: একসময় পর্দায় অ্যাকশনে নজর কাড়তেন, এখন নিজের পোশাক পরতেই সমস্যায় পড়ছেন অমিতাভ বচ্চন!

Amitabh Bachchan: সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে দিব্য যোগাযোগ রেখে চলেন অমিতাভ। নিজের জীবনের বিভিন্ন আপডেট সোশ্যাল মিডিয়ায় দেন তিনি

কলকাতা: নায়কদের ও বয়স বাড়ে, তাঁদেরও বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়, আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। অসুস্থতা থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা, সবই হয়। একসময় যিনি পর্দায় অ্যাঙ্গ্রি ইয়ং ম্যান, মারকাটারি অ্যাকশন করে দর্শকদের মন জয় করেছেন, এখন বয়সের কারণে তাঁরই শরীরে দেখা হয়েছে একাধিক সমস্যা! সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দশকের পর দশক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন অমিতাভ। বর্তমানে পায়ে পায়ে তাঁর ৮২ বছর বয়স হয়ে গিয়েছে। আর সেই কারণেই এবার তাঁর শরীরে দেখা দিয়েছে বিভিন্ন সমস্যা।

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে দিব্য যোগাযোগ রেখে চলেন অমিতাভ। নিজের জীবনের বিভিন্ন আপডেট সোশ্যাল মিডিয়ায় দেন তিনি। সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। প্রত্যেক রবিবার তিনি অনুরাগীদের সঙ্গে দেখা করার জন্য 'জলসা'-র বাইরে আসেন। কিন্তু সদ্যই অমিতাভ বলেছেন, তিনি নাকি প্রতি রবিবার যখন অনুরাগীদের সঙ্গে দেখা করতে আসেন, তখন উদ্বিগ্ন লাগে তাঁর। 'বিগ বি' জানান, তাঁর চিন্তা হয় যে 'জলসা'-র সামনে যে অনুরাগীরা আসেন, তাঁদের সংখ্যা কমে যাবে কি না বা পুরনো অতিথিরা আসা বন্ধ করে দেবেন কি না... তিনি যখন জলসা-র বাইরে আসেন, হাততালির শব্দ শোনেন, তখন তাঁর চিন্তা দূর হয়ে যায়। তিনি ভালবাসা আর কৃতজ্ঞতা অনুভব করেন।

কী কী সমস্যায় ভুগছেন অমিতাভ?

অমিতাভ জানিয়েছেন, রোজ বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। অমিতাভ লিখেছেন, 'তাড়াতাড়ি ঘুমনো আর তাড়াতাড়ি ওঠাটা কোনও রূপক নয়, এটা সত্যিই কাজ করে। শরীর ভারসাম্য হারাতে শুরু করে আর সেটাকে ঠিক করার জন্য জীবনযাত্রার উন্নতি প্রয়োজন, কিছু নিয়মকানুন মেনে চলা প্রয়োজন।' অমিতাভ বচ্চন আরও জানিয়েছেন, এখন তাঁর ছোট ছোট কাজ করতে অসুবিধা হয়। যেমন ট্রাউজার পরা তাঁর কাছে ঝুঁকিপূর্ণ বলে মনে হয়। চিকিৎসকেরা অমিতাভকে পরামর্শ দিয়েছেন, ট্রাউজার পরার সময় তিনি যেন বসে ট্রাউজার পরেন। অমিতাভ লেখেন, তিনি প্রথম প্রথম অবিশ্বাস করেছিলেন ব্যাপারটায়, কিন্তু পরে অমিতাভ বুঝতে পারেন, চিকিৎসকেরা একেবারে ঠিক ছিলেন।' তবে অমিতাভ জানিয়েছেন, তিনি এই সমস্যাগুলি থেকে বাঁচার জন্য নিয়মিত শরীরচর্চা করেন, হালকা যোগা করেন। পাশাপাশি তিনি চিকিৎসকের পরামর্শ নেন, ওষুধ খান ও নিয়মিত কিছু রুটিন মেনে চলেন।

সেরা শিরোনাম

Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget