এক্সপ্লোর

Amitabh Bacchan: অমিতাভের ব্লগ লিখবে চ্যাটজিপিটি? নিজের অনুভূতি জানালেন অভিনেতা

Amitabh Bachchan and ChatGPT: দিনের টুকরো টুকরো অনুভূতি ব্লগে ভাগ করে নেওয়া অমিতাভের অভ্যাস। তাঁর এই ব্লগ বেশ জনপ্রিয়ও।

কলকাতা: সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের শিরোনাম। চর্চায় চ্যাটজিপিটি। আর্টিফিসিয়াল ইনটেলিডেন্সের এই সফটওয়্য়ার নিয়ে এখন তোলপাড় দুনিয়া। এই সফটওয়্যারের কাজকর্ম জানার পরে অনেকের মনে করছেন, মানুষের জায়গা নিতে পারে এই চ্যাটজিপিটি। আর এবার নিজের ব্লগ নাকি চ্যাটজিপিটি দিয়ে লেখার কথা ভাবছেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) খোদ? 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আর্টিফিসিয়াল ইনটেলিডেন্সের সাহায্যে বানানো নিজের কিছু ছবি পোস্ট করেছেন অমিতাভ। কিছুটা কার্টুনের ধাঁচে তৈরি করা এই ছবিগুলিকে দেখতে অবিকল অমিতাভের মতোই। এই ছবিগুলি শেয়ার করে চ্যাটজিপিটি নিয়ে নিজের ব্লগে মতামত জানিয়েছেন অমিতাভ। দিনের টুকরো টুকরো অনুভূতি ব্লগে ভাগ করে নেওয়া অমিতাভের অভ্যাস। তাঁর এই ব্লগ বেশ জনপ্রিয়ও। অমিতাভ লিখেছেন, 'আমি চাই চ্যাটজিপিটি আমার রোজনামচা আমার হয়ে লিখে দিক। একদিন হয়তো মানুষকে সরিয়ে এই চ্যাটজিপিটিই তার জায়গা নেবে। তবে আমার ব্লগ যদি চ্যাটজিপিটি লিখে দেয়, তাতে কোনও প্রাণ থাকবে না। তবে হয়তো একদিন না একদিন আমি এটা চেষ্টা করব।'

কিছুদিন আগেই শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। হায়দরাবাদে 'প্রোজেক্ট কে' (Project K) ছবির শ্যুটিং চলাকালীন আহত হন তিনি। পাঁজরে আঘাত লাগে তাঁর। তখনই শ্যুটিং স্থগিত রেখে চিকিৎসার জন্য ফিরতে হয় অমিতাভকে। তারপরে বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। অনুরাগীরাও উদ্বিগ্ন ছিলেন 'বিগ বি'-র স্বাস্থ্য নিয়ে। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই শ্যুটিং ফ্লোরে ফিরবেন তিনি।

মার্চ মাসের প্রথমদিকে  'প্রোজেক্ট কে' ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে আহত হয়েছিলেন বিগ বি। নিজের ব্লগেই সেই আপডেট দিয়েছিলেন তিনি। আপাতত তিনি মুম্বইয়ের বাড়িতে বিশ্রামে আছেন। পাঁজরের পেশিতে চিড় ধরেছিল। অভিনেতা সেই সময়েই জানিয়েছিলেন যে শ্যুটিং বাতিল করে দিতে হয়েছে কারণ চোট সারিয়ে উঠতে তাঁর কয়েক সপ্তাহ সময় লাগবে। হায়দরাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছিলেন বিগ বি। চিকিৎসকেরা তাঁকে সেই সময়ে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছিলেন। ব্লগে অমিতাভ বচ্চন লিখেছিলেন, 'হ্যাঁ যন্ত্রণা হচ্ছে... নড়াচড়া করলে বা শ্বাসপ্রশ্বাস নিলে... স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লাগতে পারে... ব্যথার জন্য ওষুধপত্র চলছে।' এখনও চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামেই রয়েছেন তিনি। তবে এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ মিস্টার বচ্চন।

আরও পড়ুন: Honey Singh: প্রেমিকা টিনার সঙ্গে বিচ্ছেদ হানি সিংয়ের, নেপথ্যে বলিউডের নায়িকা?

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget