এক্সপ্লোর

Anant Radhika Wedding: থাকবে 'মিডনাইট মিল', অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে মোট ২,৫০০ পদের আয়োজন!

Anant Ambani-Radhika Merchant: সূত্রের খবর, হাজার জনেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিয়ের অনুষ্ঠানে। উপস্থিত থাকার কথা বিল গেটসের মতো ব্যক্তিত্বের। মার্ক জাকারবার্গও উপস্থিত থাকতে পারেন।

মুম্বই: জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন 'রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ'-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নীতা আম্বানির (Nita Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani)। বিয়ে করতে চলেছেন 'এনকোর হেলথকেয়ার'-এর সিইও বীরেন মার্চেন্ট ও উদ্যোগপতি শৈলা মার্চেন্টের ছোট মেয়ে রাধিকা মার্চেন্টকে (Radhika Merchant)। এগিয়ে আসছে দিন। আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে বলে কথা, সেখানে আয়োজন যে রাজকীয় হবেই, তা বলাই বাহুল্য। পুরোদমে চলছে বিয়ের প্রস্ততি। অতিথিদের জন্য তৈরি করা হয়েছে এক দীর্ঘ মেনু। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাতের (Gujrat) জামনগরে প্রাক-বিবাহ অনুষ্ঠানের জন্য যাঁরা আমন্ত্রিত তাঁদের জন্য হয়েছে এলাহি আয়োজন। 

অনন্ত-রাধিকার বিয়েতে খাবারের সুদীর্ঘ মেনু, কী কী থাকছে তাতে?

সূত্রের খবর, হাজার জনেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিয়ের অনুষ্ঠানে। উপস্থিত থাকার কথা বিল গেটসের মতো ব্যক্তিত্বের। এছাড়া ব্লুমবার্গের মতে, মেটা প্ল্যাটফর্মের চিফ এগজিকিউটিভ মার্ক জাকারবার্গও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। 

সূত্রের আরও খবর, মধ্যপ্রদেশের ইনদওর থেকে ৬৫ জন শেফের একটি বিশেষ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইনদওরি খাবারের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে খবর। এছাড়াও থাকবে পারসি, থাই, মেক্সিকান, জাপানি খাবার। থাকবে প্যান-এশিয়ান ক্যুইজিনও। তিন দিন ধরে মোট আড়াই হাজার ধরনের আইটেম থাকবে মেনুতে এবং তার মধ্যে কোনও আইটেমের পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ ২৫০০টি পদই একেবারে নতুন। 

জলখাবারে থাকবে ৭৫টা অপশন, দুপুরের খাবারে থাকবে ২২৫টিরও বেশি অপশন, রাতের জন্য থাকবে ২৭৫টি মতো অপশন। আর মধ্যরাতের জন্য থাকবে ৮৫টি অপশন। এই মধ্যরাতের খাবার অর্থাৎ 'মিডনাইট মিল' পরিবেশন করা হবে রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত। ভিগান খাবারেরও আলাদা অপশন থাকবে। 

আরও পড়ুন: Top Entertainment News Today: ফের শিরোনামে প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালা, দুর্ঘটনায় প্রাণ গেল ৪ শিল্পীর, বিনোদনের সারাদিন

কেন জামনগরে বিয়ে সারছেন অনন্ত ও রাধিকা? এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার দিদিমা জামনগরের। আমার মা গোটা শহরটা তৈরি করেছেন। ওঁরা পুরো শহরটা ইট ইট জুড়ে তৈরি করেছেন। আমি ছোটবেলার অনেকটা সময় এখানে কাটিয়েছি। মুম্বই আমার বাড়ি কিন্তু আমার হৃদয় জামনগরেই। আমার বাবা-মা এবং দিদিমাও পরামর্শ দেন যে আমরা বিয়ের জন্য যেন জামনগরই বেছে নিই। এর ফলে আমি আমার সহকর্মীদের সঙ্গে এবং যাঁদের সঙ্গে কাজ করি তাঁদের সঙ্গে উদযাপন করার সুযোগ পাব।'

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বাগদান সারেন মুম্বইয়ে, ১৯ জানুয়ারি, ২০২৩ সালের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget