এক্সপ্লোর

Aneek Son Rice Ceremony: গায়ে হলুদ থেকে মুখেভাত, অনীক-পুত্রের অন্নপ্রাশনের মিষ্টি মুহূর্তরা

Adavaan Rice Ceremony: একেবারে বিয়ের মতো রীতিনীতি মেনেই পালন হয়েছে ছোট্ট আদবানের অন্নপ্রাশন। গায়ে হলুদ থেকে শুরু করে ভাত খাওয়ানো, পালন হয়েছে সবই

কলকাতা: পায়ে পায়ে সময় পেরিয়েছে। ধীরে ধীরে বড় হচ্ছে ছোট্ট আদবান। সঙ্গীতশিল্পী অনীক ধর (Aneek Dhar) ও দেবলীনা ধরের (Debleena Dhar) পুত্র। সোশ্যাল মিডিয়ায় অন্নপ্রাশনের মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিলেন অনীক-দেবলীনা। 

একেবারে বিয়ের মতো রীতিনীতি মেনেই পালন হয়েছে ছোট্ট আদবানের অন্নপ্রাশন। গায়ে হলুদ থেকে শুরু করে ভাত খাওয়ানো, পালন হয়েছে সবই। দাদুর কোলে বসে ভাল খেয়েছে ছোট্ট আদবান। তার গায়ে হলুদের বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অনীক। একটি লিনেন শাড়ি ও ভারি গয়নায় সেজেছিলেন দেবলীনা। ভারি কাজের সাদা ও ছাইরঙা পাঞ্জাবি পরেছিলেন অনীক। 

হাজির ছিল তাদের একমাত্র মেয়ে আদ্যাও। ভাইয়ের সঙ্গে সঙ্গে, তার গায়েও হলুদ লাগিয়ে দেওয়া হয়। আদুরে সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নজর কাড়ছে। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন খুদেকে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন দেবলীনা। মেয়ে আদ্যার নামের সঙ্গে মিলিয়ে খুদের নাম রাখা হয় আদবান। আদবান কথার অর্থ সূর্য। আদ্যার থেকে বছর পাঁচেকের ছোট আদবান।

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে অনীক লিখেছেন, 'আদবান - এর শুভ অন্নপ্রাশন উপলক্ষে বাড়ির অনুষ্ঠান ঈশ্বরের কৃপায় খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই দিনে আমার পুত্রকে আশীর্বাদ করার জন্য, আমার পরিবারের সবাইকে, আমাদের কুল পুরোহিত শ্রী বাসুদেব চক্রবর্তী মহাশয় ও বিশেষ অতিথিদের আমার বুক ভরা ভালোবাসা ও শুভেচ্ছা।'

২০১৪ সালের শেষের দিকে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক ধর। ২০১৮ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। অগাস্ট মাসে রাখী পূর্ণিমার দিনে তাঁদের পরিবারে জন্ম নেয়,  কন্যাসন্তান। নাম আদ্যা। তার বছর পাঁচেক পর দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেছিলেন শিল্পী। অনীক, দেবলীনা ও আদ্যার পরিবারে এসেছে ছোট্ট আদবান। তার অন্নপ্রাশনে আনন্দে মজেছে গোটা পরিবার। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)

আরও পড়ুন: Siddharth-Kiara: 'সিদ্ধার্থ আমার কাছে....', প্রেমে পড়ার কারণ খোলসা করলেন কিয়ারা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget