এক্সপ্লোর

Rantman Death: সাতাশেই সব শেষ, চির ঘুমের দেশে জনপ্রিয় ইউটিউবার 'Angry Rantman' অভ্রদীপ

Rantman Abhradeep Saha Death: মাত্র ২৭ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা...

কলকাতা: প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা (Abhradeep Saha)।  'Angry Rantman' বলেই তাঁকে এক ডাকে সবাই চেনেন। ফুটবলের পাশাপাশি  তাঁর ফিল্ম রিভিউ দেখার জন্য মুখিয়ে থাকত অনুরাগীদের দল। কিন্তু মাত্র ২৭ বছরেই চলে গেলেন তিনি। বুধবার সকাল ১০ টা ১৮ মিনিটে চির ঘুমের দেশে পাড়ি দেন এই তরুণ ইউটিউবার। অভ্রদীপের অফিশিয়াল পেজে ছবি শেয়ার করে একথা জানানো হয়েছে। 

চির ঘুমের দেশে জনপ্রিয় ইউটিউবার 'Angry Rantman' 

জানা গিয়েছে, অভ্রদীপ সাহার ওপেন হার্ট সার্জারি (Open Heart Surgery )করা হয়েছিল। কিন্তু ক্রমশ তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এরপর তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে (Life Support System)-এ রাখা হয়। কিন্তু তারপরেও অবস্থার উন্নতি হয়নি।  অস্ত্রোপচারের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভ্রদীপের বাবা, সন্তানের শারীরিক অবস্থার খবর, 'Angry Rantman' -র অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সন্তানের দ্রুত আরোগ্য কামনা করতে অনুরোধও জানিয়েছিলেন তিনি। কিন্তু মাল্টি অর্গান ফেলিওর হয়ে, শেষ অবধি 'Agry Rantman'  অভ্রদীপকে বাঁচানো সম্ভব হয়নি। 

সোশ্যালে বরাবরই সরব অভ্রদীপ

অভ্রদীপ সাহার ফেসবুক পেজে একের পর এক পোস্ট, খুবই শক্তিশালী। ম্যাচ শেষে,কিছু বলার আগে, দুবার ভাবেননি তিনি। বরং তাঁর প্রতিটা পোস্টে, বক্তব্য খুবই স্পষ্ট। আর বলার স্টাইল এতটাই মৌলিক, যে বরাবর মন ছুঁয়ে গেছে তামাম নেট দুনিয়ার। ইতিমধ্যেই দুঃসংবাদ পেতেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে স্মৃতির শহরে ফিরছেন অনেকেই। তবে ফুটবল ম্যাচ, ফিল্মেই তিনি শুধু আটকে থাকেননি, তাঁর অফিশিয়াল পেজে ভিজিট করলে চোখে পড়ে একাধিক বিষয়। শো- টিকিটের দাম থেকে পপকর্ণের দাম আকাশ ছোঁয়া কেন ? এমনকি কর্মক্ষেত্রে, বেনিয়মের ইস্যুতেও প্রতিবাদ করে গিয়েছেন তিনি । 

ইউটিউবে ডেবিউ কবে ? 

অভ্রদীপ, ইউটিউবে তার ডেবিউটি করেছিলেন ২০১৭ সালের ১৮ অগাস্ট। 'Why I will not watch Annabelle Movie !'  এই ক্যাপশন দিয়েই মন খুলে ছিলেন তিনি। অভ্রদীপের ইউটিউবের সাবসক্রাইবার ৪৮১ হাজারের উপরে। এবং তাঁর ইনস্টা প্রোফাইলেও সংখ্যা কম নয়। সেখানেও ১ লক্ষ্যের উপরে রয়েছে ফলোয়ারের সংখ্যা। অভ্রদীপের প্রয়াণে, 'বড় তাড়াতাড়ি চলে গেলে ভাই..', শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম ক্রিটিক Sumit Kadel ।

আরও পড়ুন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশন দৃশ্যের শ্যুটিং, দীপিকার সন্তান আসছে সারোগেসির মাধ্যমে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget