এক্সপ্লোর

Anil Kapoor: মুম্বই থেকে এসে বালিগঞ্জে ৪৫ দিন.. কলকাতা না থাকলে হয়তো সিনেমাই করা হত না

Anil Kapoor at KIFF: অনিল কপূর সেই সমস্ত তারকাদের নাম করেন, যাঁদের শিকড় বাংলায় হলেও যাঁরা গোটা বিনোদন দুনিয়ায় রেখে গিয়েছেন নিজেদের পায়ের ছাপ

কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে তাঁর মুখে বাংলার কথা, সোনালি সময়ের কথা। ২৯তম চলচ্চিত্র উৎসবে এসে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)-কে তিনি ধন্যবাদ জানালেন তাঁকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য। তারপরে কখনও আবেগপ্রবণ হলেন, কখনও ফিরে দেখলেন সোনালি সময়কে। মঞ্চে উঠে, কয়েক মিনিটেই দর্শকদের মন ছুঁলেন অনিল কপূর (Anik kapoor)। 

এদিন সবাইকে প্রণাম জানিয়ে অনিল কপূর বলেন, 'এই চলচ্চিত্র উৎসবের মঞ্চে, আপনাদের সামনে দাঁড়িয়ে সম্মানিত বোধ করছি। কলকাতা আমার কাছে কেবল একটা শহর নয়। একটা সফর.. যেখান থেকে আমার সিনেমার প্রতি ভালবাসার শুরু।' এরপরে ভাঙা ভাঙা বাংলায় অনিল বলেন, 'আপনারা জানতে আশ্চর্য্য হবেন.. আমার সিনেমার সফর কিন্তু শুরু হয়েছিল এই কলকাতা থেকেই। ৪২ বছর আগে আমি মুম্বই থেকে হাওড়া স্টেশনে এসেছিলাম ট্রেন ধরে। তারপরে বাস ধরে বালিগঞ্জের একটা গেস্ট হাউসে। লিড কাস্ট হিসেবে আমার প্রথম ছবি, 'কাঁহা কাঁহা সে গুজর গ্যায়া'-র ফান্ডিং করেছিল তৎকালীন পশ্চিমবঙ্গের সরকার। জানি না, বাংলার সেই ফান্ডিং ছাড়া আমার সিনেমার কেরিয়ার কখনও শুরু হত কি না। হাওড়া আসার পরের ৪৫ দিন আমার বাড়ি ছিল বালিগঞ্জের সেই গেস্টহাউজ আর কলকাতার পথঘাট ছিল আমার খেলার মাঠ। সেই সময় থেকেই কলকাতা আমার মনে নিজের জায়গা তৈরি করে নেয়।'

এরপরে অনিল কপূর সেই সমস্ত তারকাদের নাম করেন, যাঁদের শিকড় বাংলায় হলেও যাঁরা গোটা বিনোদন দুনিয়ায় রেখে গিয়েছেন নিজেদের পায়ের ছাপ। বিনোদন দুনিয়াকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করেন অনিল। অনিল বলেন, 'বাংলা থেকে বিনোদন দুনিয়ায় তারকা আসার এই প্রথা এখনও জারি রয়েছে। আজ আমি সম্মান জানাতে চাই এক কিংবদন্তিকে। তিনি উত্তমকুমার। আমার একটা ছবি আছে 'নায়ক' বলে। আপনারা সবাই সেই ছবিকে সুপারহিট করে তুলেছিলেন। তবে পরে আমি জানতে পারি, এই একই নামে বাংলায় একটা ছবি রয়েছে। 'নায়ক', পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। আমি পরে সেই ছবিটি নিয়ে তথ্য সংগ্রহ করেছিলাম। এতদিন আগে ছবিটি তৈরি হওয়া সত্ত্বেও, সেটি আজও একইরকমভাবে প্রাসঙ্গিক। আজ, এই মঞ্চ থেকে এক 'নায়ক' এক 'মহানায়ক'-কে এবং চিরকালের সেরা পরিচালক সত্যজিৎ রায়কে সম্মান জানাতে চাই। এই শহর আমার কেরিয়ারের একেবারে শুরু থেকে আমার সঙ্গে থেকেছে, আমায় ভালবেসেছে।'

আরও পড়ুন: Salman on Mamata: এত ছোট বাড়িতে থাকেন মমতা? কালীঘাটে গিয়ে সলমন দেখেছিলেন...

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget