এক্সপ্লোর

'Animal': 'আপনার শিল্প ভাবনা ডাহা মিথ্যা'! 'অ্যানিম্যাল' নির্মাতাদের ক্ষোভের মুখে বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার

Javed Akhtar: ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল'। রণবীর কপূর, রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবি প্রবল বিতর্কের সম্মুখীন হলেও বক্স অফিসে তার কোনও প্রভাব পড়েনি। বিপুল সাফল্য লাভ করে এই ছবি।

নয়াদিল্লি: প্রবীণ গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar) সমালোচনায় এবার 'অ্যানিম্যাল' ('Animal' Makers) ছবির নির্মাতারা। এই ছবির সাফল্য দেখে কটাক্ষ করেছিলেন গীতিকার। এবার তারই পাল্টা তোপ দাগলেন নির্মাতারা। কী বলেছিলেন জাভেদ আখতার? পাল্টা কী বলা হল নির্মাতাদের তরফে?

'অ্যানিম্যাল' ছবির সমালোচনা, জাভেদ আখতারকে পাল্টা নির্মাতাদের

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল'। রণবীর কপূর, রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবি প্রবল বিতর্কের সম্মুখীন হলেও বক্স অফিসে তার কোনও প্রভাব পড়েনি। বিপুল সাফল্য লাভ করে এই ছবি। সেই প্রসঙ্গে প্রবীণ গীতিকার ও লেখক জাভেদ আখতার এই সাফল্যকে 'বিপজ্জনক' বলে মন্তব্য করেন। একটি ইভেন্টে গীতিকার সিনেমার অবস্থা নিয়ে চিন্তাপ্রকাশ করেন এবং এই ধরণের ছবির সাফল্য বিপজ্জনক বলে দাবি করেন। যদিও তিনি 'অ্যানিম্যাল' ছবির নাম নেননি। কিন্তু একটি বিতর্কিত দৃশ্যের প্রসঙ্গ তোলেন যা থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) পরিচালিত ছবির কথাই বলছেন। 

অনুষ্ঠানে জাভেদ আখতার বলেন, 'আমি বিশ্বাস করি আজ এটা নবীন পরিচালকদের জন্য পরীক্ষার সময় যে তাঁরা কোন ধরনের চরিত্র তৈরি করতে চান যা দেখে সমাজ হাততালি দেবে। যেমন ধরুন, যদি কোনও সিনেমায় এক ব্যক্তি এক মহিলাকে তার জুতো চেটে দিতে বলে, বা যদি কোনও ব্যক্তি বলেন মহিলাদের চড় মারা ভুল নয় এবং সেই ছবি সুপার ডুপার হিট হয়, তাহলে তা অত্যন্ত বিপজ্জনক।'

 

স্পষ্টতই, তিনি 'জুতো চাটা'র যে দৃশ্যের কথা বলছিলেন তা 'অ্যানিম্যাল' ছবির। সেখানে রণবীর কপূরের চরিত্র জোয়া অর্থাৎ তৃপ্তি দিমরির চরিত্রকে নিজের ভালবাসা প্রমাণ করতে জুতো চাটতে বলে। এবার গীতিকারের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন 'অ্যানিম্যাল' নির্মাতারা।

'অ্যানিম্যাল' ছবির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এই মন্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা গীতিকারের 'শিল্প'কে 'বড় মিথ্যা' বলে তোপ দেগেছে। এক্স পোস্ট করে লেখা হয় 'যদি আপনার মতো ক্ষমতাশালী লেখক এক প্রেমিকের প্রতারণা না বুঝতে পারেন (জোয়া ও রণবিজয়ের মধ্যে) তাহলে আপনার সমস্ত শিল্পের ধরনই বড় মিথ্যা এবং যদি এক মহিলা (যে ভালবাসার নামে এক পুরুষের দ্বারা প্রতারিত হয়েছে ও বোকা হয়েছে) বলতেন 'আমার জুতো চাটো' তাহলে তো আপনারা সেটাকে নারীবাদ বলে উদযাপন করতেন। ভালবাসাকে লিঙ্গের রাজনীতি থেকে মুক্ত রাখুন। শুধু তাদের না হয় যুগলই বলুন। প্রেমিকা প্রতারণা করেছে ও মিথ্যা বলেছে। প্রেমিক বলেছে আমার জুতো চাটতে। এখানেই ইতি।' এরপরই লেখক জাভেদ আখতারের অফিসিয়ার এক্স হ্যান্ডলকে ট্যাগও করা হয়েছে। 

আরও পড়ুন: B Praak Show Stopped: উপচে পড়া ভিড় সামলাতে নাজেহাল পুলিশ, মাঝপথেই বন্ধ বি প্রাকের অনুষ্ঠান

প্রসঙ্গত, 'অ্যানিম্যাল' ছবির এই অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে প্রত্যেক তারকার সমালোচনার উত্তর দেওয়া হয়েছে। নেটিজেনদের একাংশের তরফে নির্মাতাদের এমন কীর্তির সমালোচনা করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, 'যদি প্রত্যেক সমালোচনার এভাবে উত্তর দেওয়ার প্রয়োজন পড়ছে তাহলে আপনারাও জানেন যে একটা সমস্যার ছবি বানিয়েছেন।' আবার একজন লেখেন, 'আপনারা নিজেদের আলফা মেল বলছেন আবার প্রায় প্রত্যেকদিনই কারও না কারও মন্তব্যে প্রভাবিত হচ্ছেন।' অপর একজন লেখেন, 'কল্পনা করুন যে প্রতিটি সমালোচনামূলক মতামতের প্রতিক্রিয়া জানানোর মরিয়া প্রয়োজন শুধুমাত্র আপনাদের অনুমোদন এবং বৈধতার আশা প্রমাণ করে। তাছাড়া ছবিটি কতটা বিষাক্ত, সমস্যাযুক্ত এবং সামাজিকভাবে ক্ষতিকর তার প্রমাণ।' অনেক নেটিজেনের মতে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেই নাকি সিনেমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget