এক্সপ্লোর

B Praak Show Stopped: উপচে পড়া ভিড় সামলাতে নাজেহাল পুলিশ, মাঝপথেই বন্ধ বি প্রাকের অনুষ্ঠান

B Praak: বি প্রাকের অনুষ্ঠানে গান শুনতে হাজির হন কয়েক হাজার শ্রোতা। ভিড় সামলাতে নাজেহাল হয়ে পড়ে পুলিশ প্রশাসন। ফলে আয়োজকদের তরফে আচমকা মাঝপথেই থামিয়ে দিতে হয় অনুষ্ঠান।

নয়াদিল্লি: জাতীয় পুরস্কারপ্রাপ্ত (National Award Winner) সঙ্গীতশিল্পী বি প্রাকের (B Praak) অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হল কনসার্ট! শনিবার এমনই কাণ্ড ঘটল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। ঠিক কী ঘটনা ঘটে?

চরম বিশৃঙ্খলা, মাঝপথেই বন্ধ হল বি প্রাকের অনুষ্ঠান

তাঁর কণ্ঠে মজে থাকেন আট থেকে আশি। পেপি গান হোক দরদ ঢালা আবেগঘন গান, বি প্রাক এখন মানুষের মনে স্থানী স্থান পেয়েছেন। শনিবার উত্তরপ্রদেশের এটাওয়াহ্ মহোৎসবে অনুষ্ঠান করেন শিল্পী। কিন্তু সেখানের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি শিল্পী বা আয়োজক কারও পক্ষেই। 

বি প্রাকের অনুষ্ঠানে গান শুনতে হাজির হন কয়েক হাজার শ্রোতা। ভিড় সামলাতে নাজেহাল হয়ে পড়ে পুলিশ প্রশাসন। ফলে আয়োজকদের তরফে আচমকা মাঝপথেই থামিয়ে দিতে হয় অনুষ্ঠান। যে পরিমাণ শ্রোতা হাজির হয়েছিলেন তাদের সামলাতে অপারগ হয়ে পড়ে পুলিশ। ভিড় সামলাতে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন তাঁরা।

সূত্রের খবর, অনুষ্ঠান স্থলে ১৫ হাজারেরও বেশি দর্শক জমা হয়েছিলেন। এদিকে ওই স্থানের লোক ধারণের ক্ষমতা মাত্র ৫ হাজার। বিপুল ভিড়ের জন্য কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই অনুষ্ঠান শুরুর মাত্র দেড় ঘণ্টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝗪𝗲 𝗟𝗼𝘃𝗲 𝗘𝘁𝗮𝘄𝗮𝗵 (@we_love_etawah)

প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বি প্রাকের অনুষ্ঠান শুরুর কথা ছিল শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ। যদিও উৎসাহী অনুরাগীরা বিপুল সংখ্যায় অনুষ্ঠানস্থলে পৌঁছতে শুরু করেন বিকেল ৫টা থেকেই। গায়ক যতক্ষণে এসে পৌঁছন এবং মঞ্চে ওঠেন, ততক্ষণে জনসমুদ্র বিপুল আকার ধারণ করেছে। কিছুক্ষণের মধ্যেই ভিড়ের মধ্যে উদ্দীপনা বেসামাল হয়ে ওঠে এবং এর ফলে সম্পত্তিও নষ্ট হয়। যার ফলে বাধ্য হয়ে আয়োজকরা কনসার্ট বন্ধ করে দেন এবং নিশ্চিত করেন সকলে যেন সুস্থভাবে অনুষ্ঠানস্থল থেকে বের হতে পারেন। ভাঙা চেয়ার এবং ভেন্যুর একাধিক সম্পত্তি নষ্টের ভিডিও ও ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন: Tumpa Autowali: মেঘনার সঙ্গে নাচে-গানে বর্ষবরণ আবিরের, মেনে নেবে টুম্পা?

এদিনের কনসার্টে নিজের একাধিক জনপ্রিয় গান গাইতে শোনা যায় বি প্রাককে। তার মধ্যে 'অ্যানিম্যাল' ছবির 'সারি দুনিয়া জলা দেঙ্গে', 'কেসরি' ছবির 'তেরি মিট্টি' বা 'ফিলহাল' অন্যতম। বি প্রাক ছাড়াও এটাওয়াহ্ মহোৎসবে অনুষ্ঠান করেন গজল গায়ক কুমার সত্যম, 'ইন্ডিয়ান আইডল' জয়ী সলমন আলি, হিন্দুস্তানি ক্লাসিক গায়ক পারুল মিশ্র, কবি কুমার বিশ্বাস প্রমুখ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget