এক্সপ্লোর

Anindya Chatterjee: 'আমি কখনও নিখুঁত হওয়ার ভান করিনি,' জীবনকে খোলা চিঠি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের

Anindya Chatterjee: খোলা চিঠিতে অনিন্দ্য বলতে থাকেন, নিজের অতীত জীবনে কীভাবে ধাক্কা খেয়ে আজকের 'নিজেকে' ফিরে পেয়েছেন। কীভাবে একের পর এক নতুন ভাল লাগা, অভ্যেস খুঁজে পেয়েছেন। নিজেকে শক্ত করেছেন।

কলকাতা: বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। নতুন বছরে প্রবেশের আগে জীবনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খোলা চিঠি লিখলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় করলেন লম্বা একটি পোস্ট। যার মর্মার্থ, জীবনে তিনি যা, এই যাবৎ তিনি যতটা অর্জন করেছেন, সেটুকুর প্রতি তিনি কৃতজ্ঞ।

অনিন্দ্য এদিন নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কখনও কখনও পরিবার ছাড়া আপনার শহরে একা বেঁচে থাকতে গেলে হয়তো আপনি কিছুটা ভেঙে পড়েন এবং যখন আমি আমার বাবা-মাকে বা পরিবারকে সবচেয়ে বেশি মিস করি তখন এসব মনে হয়। যদিও গত ১০-১৫ বছর ধরে আমার হতে গোনা কয়েকজন বন্ধু রয়েছেন, যাঁরা বিপদে আপদে আমার পাশে থেকেছেন।'

এরপর তিনি খোলা চিঠিতে বলতে থাকেন, নিজের অতীতে কীভাবে ধাক্কা খেয়ে আজকের জীবনে ফিরে এসেছেন। কীভাবে একের পর এক নতুন ভাল লাগা, অভ্যেস খুঁজে পেয়েছেন। নিজেকে শক্ত করেছেন। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো থেকে শুরু করে, সাইক্লিং থেকে শুরু করে নিজেকে একটি শৃঙ্খলাবদ্ধ জীবনে অভ্যস্ত করা... পিছন ফিরে তাকালে এই সবকিছুর জন্যই নিজেকে ধন্য মনে করেন অভিনেতা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anindya Chatterjee (@achatterjee4)

'নিজের জীবনের শূন্যতা মানুষ বা দামী জিনিসপত্র দিয়ে ভরানোর বদলে আমি নীরবতা ও একাকীত্ব খুঁজছিলাম, সেখানেই তুমি গ্রহণযোগ্যতা, শক্তি ও বুদ্ধি পাবে। ভিড়ের মধ্যে মিশে চিৎকার না করে নিজের মধ্যে আত্মদর্শন খুঁজেছি। আমি কখনও নিখুঁত হওয়ার ভান করিনি কারণ আমি জানি যে আমার অনেক খুঁত ও দোষ আছে।' লিখছেন অভিনেতা।

আরও পড়ুন: Satabdi Roy Update: অভিনয়ে ফিরে আমি আবার নিঃশ্বাস নিতে চাই: শতাব্দী রায়

তবে সব শেষে অভিনেতার দাবি, তিনি সকলের থেকে আলাদা। কেন? সেই উত্তরও দিয়েছেন নিজেই। অনিন্দ্যর কথায়, 'কিন্তু সকলের থেকে আমাকে আলাদা করে কোন জিনিসটা? গতকালের থেকে আজ নিজেকে আরও একটু ভাল করার লাগাতার প্রচেষ্টা আমাকে বাকিদের থেকে আলাদা করে।'

সব শেষে অভিনেতার বক্তব্য, 'এই বছরটা দুর্দান্ত কাটল। সামনের বছরটা আরও ভাল হবে মনে হচ্ছে। কৃতজ্ঞতা পরিস্থিতি নির্বিশেষে তৃপ্তি নিয়ে আসে।' সবশেষে হ্যাশট্যাগে লেখা, 'অ্যালাইভ অ্যান্ড গ্রেটফুল' অর্থাৎ 'জীবিত ও কৃতজ্ঞ'। 

সত্যিই তো! করোনা অতিমারীর দাপটে যখন প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ, অনিশ্চিত হয়েছে অজস্র মানুষের বেঁচে থাকা, জীবিকা, সেখানে যাঁরা এই বছরটাও সুস্থ কাটিয়ে সামনের বছরে প্রবেশ করছি তাঁদের নিজেদের জীবনের প্রতি খানিক কৃতজ্ঞতা স্বীকার তো করাই যায়! খোলা চিঠিতে সেই বার্তাই কি দিতে চাইলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়?

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget