এক্সপ্লোর

Anirban Bhattacharya: সিনেমাহলের টিকিট কেটে '২২ শে শ্রাবণ' দেখেছিলেন, সেই 'প্রবীর রায়চৌধুরী'-র সঙ্গেই রহস্য সমাধানে অনির্বাণ

Anirban Bhattacharya Exclusive: ২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। টানটান এই থ্রিলার মুক্তি পাওয়ার কথা চলতি বছরের পুজোর সময়েই

কলকাতা: যখন সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র '২২ শে শ্রাবণ' মুক্তি পেয়েছিল, তখন কলেজে পড়তেন তিনি। নবীনা সিনেমায় টিকিট কেটে সেই ছবি দেখেছিলেন তিনি। চলচ্চিত্র জগতে তখনও পা রাখবেন, তখনও ঠিক করেননি। 'একবার বল তোর কেউ নেই'-এর সঙ্গে যেন মিল পেতেন নিজের প্রেমের। ১১ বছর পরে, সেই ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে, নতুন ছবির কথা শোনালেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya)। 

আগামীকাল, অর্থাৎ ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সৃজিতের নতুন ছবি 'দশম অবতার' -এর শ্যুটিং। এই ছবি ২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়াল। মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। আজ, সাদা পোশাক আর নীল ডেনিমে বাগবাজারের বসুবাটিতে হাজির ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। উপলক্ষ্য... এসভিএফের প্রযোজনায় তৈরি নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো-প্রকাশ। 

২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। টানটান এই থ্রিলার মুক্তি পাওয়ার কথা চলতি বছরের পুজোর সময়েই। আজ, এই ছবির লোগো প্রকাশের অনুষ্ঠানে এসে অনির্বাণ বললেন, 'দশম অবতার ছবিটি সৃজিতদার সঙ্গে আমার নবম অবতার। ৯টা কাজ হল সৃজিতদার সঙ্গে। যখন ২২শে শ্রাবণ মুক্তি পায়, আমি তখন কলেজে পড়ি। নবীনা সিনেমায় সিনেমাটা দেখতে গিয়েছিলাম। তখনও ভাবিনি আমি চলচ্চিত্র জগতে আসব। আজ সকালে যখন বাজছিল.. 'একবার বল তোর কেউ নেই..', তখন মনে পড়ছিল, আমি সেইসময়ে যার সঙ্গে প্রেম করতাম তার কথা। সত্যিই তখন তার কেউ ছিল না। তবুও এই গানটা দিনে ৩৭-৩৮ বার শুনতাম। সবটা মিলিয়ে যেন আমার কলেজ জীবনকে ফিরে দেখা। আর এখন, আমি নিজে সেই ফ্ল্যাঞ্চাইজির একটা আকর্ষণীয় অংশ। আমরা সকলেই মুখিয়ে রয়েছি কাজটার জন্য। জান-প্রাণ লড়িয়ে, এই ফ্রাঞ্চাইজি, যেটা দর্শকদের এত ভালবাসা পেয়েছে, এতদিন নিজের মনে জীবন্ত রেখেছেন, সেটাকে যেন আরও এক ধাপ আমরা বাড়িয়ে দিতে পারি।'

আজ এই ছবির মহরত রয়েছে। আগামীকাল থেকে শুরু হলে সৃজিতের 'দশম অবতার'-এর শ্যুটিং। মূলত কলকাতা ও তার আসপাশের অঞ্চলেই শ্যুটিং হবে।

আরও পড়ুন: Srijit Mukherjee: '২২ শে শ্রাবণ'-এর নস্ট্যালজিয়া ছুঁয়ে পুজোয় 'দশম অবতার' আনছেন সৃজিত, আগামীকাল থেকে শ্যুটিং

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget