এক্সপ্লোর

Anirban Sohini Relationship: গুঞ্জন নয়, শুধু অনস্ক্রিন কেমিস্ট্রি নয়.. সম্পর্কে ছিলেন অনির্বাণ-সোহিনী! ফাঁস করলেন নায়িকাই

Anirban Bhattacharya Sohini Sarkar: সোহিনী আর অনির্বাণের কাজের সম্পর্ক দীর্ঘদিনের। মঞ্চ থেকে শুরু করে বড়পর্দা.. সব জায়গাতেই সোহিনী আর অনির্বাণের জুটি ভীষণ জনপ্রিয়।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সোহিনী সরকার অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন।
  • ব্যোমকেশ সিরিজ ও 'রঘু ডাকাত' সহ একাধিক সিনেমায় তাঁদের জুটি জনপ্রিয়।
  • অনির্বাণ ভট্টাচার্য ২০২০ সালে মধুরিমা গোস্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
  • সোহিনী সরকার সম্প্রতি শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন।

কলকাতা: সম্পর্ক ছিল অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) আর সোহিনী সরকারের (Sohini Sarkar)-এর! দীর্ঘদিন থেকে ইন্ডাস্ট্রিতে যে জল্পনা ছিল, যে জল্পনার কথা চিরকার অস্বীকার করে এসেছেন এই দুই তারকা, সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, সোহিনী কী মুখ ফস্কে বলে ফেললেন সেই কথাই?

সোহিনী আর অনির্বাণের কাজের সম্পর্ক দীর্ঘদিনের। মঞ্চ থেকে শুরু করে বড়পর্দা.. সব জায়গাতেই সোহিনী আর অনির্বাণের জুটি ভীষণ জনপ্রিয়। ব্যোমকেশ থেকে শুরু করে একাধিক সিনেমা, সিরিজে অনির্বাণ সোহিনীর রসায়ন দর্শকদের মন কেড়েছে। এমনকি অনির্বাণ যখন প্রথম ওয়েব সিরিজ পরিচালনা করলেন, সেখানেও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সোহিনী সরকার। এরপরে 'অথৈ'-তে একসঙ্গে কাজ করেন তাঁরা। সৃজিত মুখোপাধ্যায়ের ব্যোমকেশের অন্যতম আকর্ষণই ছিল অনির্বাণ সোহিনীর অর্থাৎ ব্যোমকেশ আর সত্যবতীর জুটি। একে অপরের বিপরীতে না হলেও, শেষবার তাঁরা এক সিনেমায় কাজ করেছেন 'রঘু ডাকাত'-এ। তবে যখনই একসঙ্গে বা আলাদা সাক্ষাৎকার দিয়েছেন তাঁরা, সবসময়েই একে অপরকে বন্ধু বলে দাবি করেছেন। 

তবে সদ্য নিজের নতুন সিনেমা 'রান্না-বাটি' নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে সোহিনী মুখ খোলেন অনির্বাণের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে! বর্তমানে ইন্ডাস্ট্রিতে অনির্বাণের কাজ না পাওয়ার পরিস্থিতি নিয়ে সোহিনীকে প্রশ্ন করা হলে, তিনি প্রথমেই স্পষ্ট করে দেন, কেবল কাজের সূত্রে নয়, অনির্বাণের সঙ্গে তাঁর সম্পর্ক ও ছিল। এরপরে তিনি মূল বিষয়টি নিয়ে উত্তর দেন। নিজের মতামত জানিয়ে বলেন যে, অনির্বাণের মতো প্রতিভাবান মানুষের সঙ্গে এই ধরণের ঘটনা ঘটা উচিত নয়। এই ছোট্ট একটি লাইনেই যেন বদলে গিয়েছে গোটা ছবিটা। যাঁরা মনে করতেন, অনির্বাণের সঙ্গে সোহিনীর শুধুই কাজের সম্পর্ক, তাঁদের কাছে যেন বদলে গিয়েছে ছবিটা। সোহিনী সিলমোহর দিয়েছেন অনির্বাণ ও তাঁর সম্পর্কের মধ্যে। 

২০২০ সালে, দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীকে বিবাহ করেন অনির্বাণ। অন্যদিকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘ সম্পর্কে ছিলেন সোহিনী। এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সোহিনী সম্পর্কে জড়ান সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ২০২৪ সালে বিবাহ সারেন তাঁরা। এরপরে বেশ সুখেই রয়েছেন শোভন আর সোহিনী। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। অন্যদিকে, অনির্বাণের ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কোনও সমস্যা থাকলে তিনি তা ব্যক্তিগতভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget