এক্সপ্লোর

Mrs Chatterjee Vs Norway trailer: বলিউডে অনির্বাণ, রানির নতুন ছবির ট্রেলার দেখে মুগ্ধ আলিয়া, অভিষেক কর্ণেরা

Rani Mukherjee Upcoming Film: এই ছবিতে রানি মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্যকে। এই ছবির হাত ধরেই বলিউডে প্রথম পা রেখেছেন অনির্বাণ

কলকাতা: প্রকাশিত হল রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya) অভিনীত ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র ট্রেলার। এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাঁদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee Vs Norway) আগামী ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

ট্রেলারে গল্পের যতটা ইঙ্গিত, তা হল, স্বামীর চাকরি সূত্রে পরিবারকে পারি দিতে হয়েছে সুদূর নরওয়েতে। সেখানেই একজন মা নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে গোটা দেশের সঙ্গে লড়াই চালানোর ক্ষমতা রাখেন সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এর আগে সরস্বতী পুজোর দিন ছবির একটি স্টিল ফোটো শেয়ার করেছিল জি স্টুডিও। এর পর মুক্তি পায় ছবির পোস্টার। আর এবার ট্রেলার। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে ছবির ট্রেলারটি।  

আরও পড়ুন: Rupam-Arijit: সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে 'নতুন কাজের ঘোষণা' করলেন অরিজিৎ ও রূপম

এই ছবিতে রানি মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্যকে। এই ছবির হাত ধরেই বলিউডে প্রথম পা রেখেছেন অনির্বাণ। রানি মুখোপাধ্যায়ের স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ট্রেলারে অনির্বাণ নজর কেড়েছেন আর রানিকে দেখা গিয়েছে একেবারে বাঙালিনী লুকে। শাড়ি, শাঁখা পলায় রানি বাঙালি মা। যিনি আইন বোঝেন না, নিয়ম বোঝেন না, কেবল বোঝেন তাঁর সন্তানের সাহচর্য।                                                                                                                                                                       

দুই দেশের সংস্কৃতি, আর তার মধ্যে শৈশব আর মাতৃত্বের টানাপোড়েন, নতুন এই ছবি অন্য স্বাদের গল্প বলবে। রানির এই ছবির ট্রেলারের প্রশংসা করেছেন সদ্য মা হওয়া আলিয়া। কমেন্টে তিনি লেখেন, ফুঁপিয়ে কেঁদে ফেললাম। কী অনবদ্য একটা ছবির ট্রেলার। প্রশংসা করে অভিষেক বচ্চনও লিখেছেন, 'অসম্ভব শক্তিশালী একটা ট্রেলার, সবাইকে অনেক শুভেচ্ছা।' ছবির প্রশংসায় একটি লম্বা লেখা লিখেছেন কর্ণ জোহরও।

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget